মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

শিরোনাম
35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।) সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকাল( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)” বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি) শোক মাগুরায় জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো: আজমত হোসাইনের নির্বাচনী বিলবোর্ড চুরির তীব্র নিন্দা ও প্রতিবাদ

বাংলাদেশে সাংবাদিকতার ভয়াল বাস্তবতা : এক বছরে ৪৯৬ হয়রানি, নিহত ৪

সংবাদদাতা / ১৩০ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

আবু রায়হান, স্টাফ রিপোর্টার-

চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের পাশাপাশি প্রভাবশালী ব্যক্তিদের দুর্নীতি উন্মোচন করতে গিয়ে জীবনঝুঁকিতে পড়ছেন দেশের সাংবাদিকরা। সত্য প্রকাশে পদে পদে বাধা, প্রাণনাশের হুমকি, এমনকি হত্যাকাণ্ডও বেড়েই চলেছে। পুলিশ বা সরকারি কর্মকর্তাদের দুর্নীতির প্রতিবেদন প্রকাশের পর সাংবাদিকদের তলব ও হয়রানি করা হচ্ছে।

গত বৃহস্পতিবার রাতে গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ-এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। হত্যার আগে তিনি ফেসবুক লাইভে স্থানীয় চাঁদাবাজ সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিবেদন করেছিলেন। এই ঘটনায় দেশব্যাপী ক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জানিয়েছে, ২০২৪ সালের আগস্ট থেকে গত জুলাই পর্যন্ত এক বছরে ৪৯৬ জন সাংবাদিক হয়রানির শিকার হয়েছেন। এর মধ্যে দায়িত্ব পালনকালে হামলায় নিহত হয়েছেন ৪ জন, আহত হয়েছেন শতাধিক। বিভিন্ন বেসরকারি সংস্থার তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ২৭৪টি হামলায় ১২৬ জন সাংবাদিক আহত হয়েছেন।

মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) জানিয়েছে, জানুয়ারি থেকে জুনে ২০ জন সাংবাদিক লাঞ্ছনার শিকার, ৩৪ জন হুমকির মুখে এবং ১০ জন গ্রেপ্তার হয়েছেন। সাইবার নিরাপত্তা আইন ২০২৩-এর অধীনে অন্তত ১৬টি মামলায় ১২ জন গ্রেপ্তার এবং ২৩ জনকে অভিযুক্ত করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপমহাপরিদর্শক মো. আশিক সাঈদ বলেন, গাজীপুরে সাংবাদিক হত্যার ঘটনায় তদন্ত চলছে এবং দোষীদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংগঠনটি বলেছে, গণমাধ্যমের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করা গেলে তা গণতান্ত্রিক রাষ্ট্রের ভিতকে আরও মজবুত করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]