শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

শিরোনাম
আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ – মাগুরায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে নূরুল ইসলাম সাদ্দাম Macca Defence Pact: A Severe Setback to India’s Strategic Calculations* *— Professor MA Barnik *মক্কা প্রতিরক্ষা চুক্তি : ভারতের স্ট্র্যাটেজিক হিসাব-নিকাশে বড় ধরনের ধাক্কা— অধ্যাপক এম এ বার্ণিক মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন

বিগত ফ্যাসিস্ট সরকার ১৮ বছরে সংস্কৃতিকে বাধাগ্রস্ত করেছে – মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী

সংবাদদাতা / ১৩৯ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ,

মাগুরা প্রতিনিধি //

মাগুরায় মাসব্যাপী শিল্প বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকার ১৮ বছরে সংস্কৃতিকে করেছে বাধাগ্রস্ত। তাদের সময়ে এদেশে সুস্থ কোন সংস্কৃতি ছিল না। সংস্কৃতি চর্চার বদলে ফ্যাসিস্ট সরকার এদেশ থেকে লুট করেছে কোটি কোটি টাকা। এই টাকা তারা বিদেশে পাচার করে এদেশের মানুষের কাছে হয়েছে কলঙ্কিত। বর্তমান সরকার সংস্কৃতিকে বিকশিত করার জন্য দেশে কাজ করছে। আমরা জানি, যে দেশের সংস্কৃতি চর্চা যত বেশি উন্নত সে দেশ তত সমৃদ্ধ । বর্তমান সরকার বিশ্বাস করে সংস্কৃতির চর্চার ধারা দেশকে উন্নত করতে পারে।

মন্ত্রী আরো বলেন, অনেক আগে থেকেই মাগুরা সংস্কৃতি চর্চায় ছিল সমৃদ্ধ। এ মাগুরাতে এক সময় লোক সংস্কৃতির বিকাশ হয়েছিল। গ্রামে গ্রামে চলত পালা গান, জারি,সারি গান,নৌকা বাইচ, ঘৌড় দৌড় ও উপমহাদেশের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ক্যাতায়নী উৎসব মাগুরাকে করেছে সমৃদ্ধ। আমরা বৈচিত্র্যের মধ্যে ঐক্য চাই। এদেশের মানুষ কে সাথে নিয়ে আমরা সাংস্কৃতিক চর্চার অগ্রসর করতে চাই।
গতকাল শনিবার বিকালে মাগুরা চেম্বার অব কমার্সের আয়োজনে মাগুরা স্টেডিয়াম সংলগ্ন শিশু মাঠে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধক ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। অনুষ্ঠানে মাগুরা চেম্বার অফ কমার্সের সভাপতি মোঃ আক্তার হোসেন সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান আলী আহমেদ ও জামায়াত ইসলামী বাংলাদেশ মাগুরা জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক সাঈদ আহমেদ বাচ্চু । অনুষ্ঠান সঞ্চালনা করেন মাগুরা চেম্বার অফ কমার্সের সিনিয়র সহ সভাপতি ফরিদ হোসেন খান। মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলায় ৭০ টি স্টল অংশ নিয়েছে। এসব স্টলে বিভিন্ন মুখরোচক খাবার, নারীদের শাড়ী ,বেবি পোশাক,খেলনা, ক্ষুদ্র ও কুটি শিল্পের সামগ্রীসহ নানা উপকরণ প্রদর্শিত হচ্ছে। এ মেলায় শিশুদের জন্য নাগরদোলা,ঝুলন্ত নৌকাসহ বিভিন্ন বাইড রয়েছে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ২৬/৪/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]