বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

শিরোনাম
মাগুরায় চাঞ্চল্যকর পবন হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড! ই-সিগারেটের নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে আত্মঘাতী সিদ্ধান্ত—অধ্যাপক এমন এ বার্ণিক* কক্সবাজারের চৌফলদন্ডীতে বজ্রপাতে লবণ শ্রমিক নিহত ঈদগাঁওয়ে র‍্যালীর মাধ্যমে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত FAF মাল্টিলিঙ্গোয়াল স্কুল এন্ড কলেজে’র বার্ষিক পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন নোয়াখালীতে বজ্রপাতে এক শিশুসহ ৩ জনের মৃত্যু ডলু নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন, ইউএনও’র কাছে স্মারকলিপি মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত

মাগুরায় চাঞ্চল্যকর পবন হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড!

সংবাদদাতা / ৩ বার ভিউ
সময়ঃ বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

 

মোঃ সাইফুল্লাহ ,

শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা

মাগুরায় বহুল আলোচিত পবন মোল্লা (৪০) হত্যা মামলায় ৬ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ বিচারক মোঃ নাসির উদ্দিন এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণ ও রাষ্ট্রপক্ষের আইনজীবীর মাধ্যমে জানা যায়, ২০০৭ সালের ২৯ ডিসেম্বর মাগুরা সদর উপজেলার সংকোচখালী গ্রামে গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে পবন মোল্লাকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে ২৪ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়। মামলাটি দায়রা নং ৮২/০৮ হিসেবে বিচারাধীন ছিল। এই মামলার বিচার চলাকালে ৩ আসামির মৃত্যু হয়।

দীর্ঘ ১৮ বছর বিচারিক কার্যক্রম শেষে মঙ্গলবার আদালত ৮ জন আসামির বিরুদ্ধে রায় দেন। এর মধ্যে ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন আব্দুল জলিল, লিয়াকত আলী, নওসের মোল্লা, হালিম মোল্লা, সাবু শেখ ও জহুর মোল্লা। এর মধ্যে আসামি আব্দুল জলিল ও তার ছেলে লিয়াকত ও নওশের একই পরিবারের।

এছাড়া আসামি আকবর শেখকে দণ্ডবিধির ৩২৪ ধারায় ২ বছরের সশ্রম কারাদণ্ড এবং সিদ্দিককে ৩২৩ ধারায় ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি আসামিদের বেকসুর খালাস প্রদান করা হয়।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোঃ আবুল কালাম আজাদ। তিনি বলেন এই রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার নিশ্চিত হয়েছে।

আসামিপক্ষে ছিলেন আইনজীবী গোলাম নবী ও মোঃ মনির হোসেন বাবলু। এ ব্যাপারে তাদের বক্তব্যের জন্য ফোন করা হলেও তারা এবিষয়ে কোনো কথা বলেননি।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি নওশের মোল্লার ছেলে মোস্তাফিজুর রহমান বলেন, এটি একটি গ্রাম্য চক্রান্তের শিকার হয়ে অন্যায়ভাবে মামলা দেওয়া হয়েছিল আজকে যে রায় হয়েছে এতে আমরা ন্যায় বিচার পাইনি আমরা উচ্চ আদালতে এ বিষয়ে আপিল করব। এছাড়াও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত অন্যান্য আসামীদের স্বজনরা বলেন আমরা ন্যায় বিচার পাইনি মিথ্যা মামলায় আমাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ২৮/৪/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]