মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
মোঃ সাইফুল্লাহ,
মাগুরা প্রতিনিধি//
মাগুরায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও চলমান উন্নয়ন কার্যক্রম পর্যালোচনা বিষয়ক জেলা পর্যায়ের দপ্তর প্রধানদের সাথে মতবিনিময় সভা ১মার্চ রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী এম পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা-১ আসনের সংসদ সদস্য মোঃ মনোয়ার হোসেন খান।
সভায় সভাপতিত্ব করেন জনাব মাগুরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ। এছাড়াও পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, সিভিল সার্জন, ডাক্তার মোঃ শামীম কবীরসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ সভায় উপস্থিত ছিলেন।

সভায় বক্তাগণ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক রাখতে প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা ও সংশ্লিষ্ট দপ্তরসমূহের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। এসময় সরকারের গৃহীত উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসম্পৃক্ততা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ০১/০৩/২০২৬ইং