শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ! Bangladesh: Emerging as a Key Strategic Nexus in the Defence Relations of India, China and the Middle East- Professor M. A. Barnik* বাংলাদেশ : ভারত-চীন-মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা সম্পর্কের গুরুত্বপূর্ণ সংযোগস্থলে পরিণত হচ্ছে* *–অধ্যাপক এম এ বার্ণিক*

মাগুরায় নতুন কুড়ি স্বর্ণপদক জয়ী অ্যাথলেট ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা

সংবাদদাতা / ২২৪ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ,

মাগুরা প্রতিনিধি//

মাগুরার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি ২০২৬’-এর বিভাগীয় পর্যায়ে দীর্ঘ লাফে (Long Jump) প্রথম স্থান অধিকারী ও স্বর্ণপদক জয়ী কৃতি শিক্ষার্থী মোছাঃ ইয়াসমিনকে জমকালো সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২৬ মে মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাকে এই বিশেষ সম্মাননা জানানো হয়। ইয়াসমিন মাগুরা জেলার শ্রীপুর উপজেলার শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী।

এ উপলক্ষে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাগুরা ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন রুহুল আমিন পাপন এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ারদার, উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুল ইসলাম নালিম এবং মাসুদ মুজুমদার, মহিলা দলের সভাপতি শাহানা ফেরদৌস হ্যাপী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সি জাহাঙ্গীর, যুবদলের আহবায়ক জিয়াউল হক ফরিদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, “ইয়াসমিনের এই সাফল্য আমাদের পুরো মাগুরা জেলার গর্ব। তৃণমূল পর্যায় থেকে এমন প্রতিভা উঠে আসা অত্যন্ত আনন্দের। আমরা আশা করি, সে জাতীয় পর্যায়েও মাগুরার নাম উজ্জ্বল করবে। তার এই অগ্রযাত্রায় সরকারের সকল ধরণের সহযোগিতা অব্যাহত থাকবে।”
এদিকে একই অনুষ্ঠানে, ‘নতুন কুঁড়ি ২০২৬’-এর জেলা পর্যায়ে রানারআপ হওয়া শ্রীপুর উপজেলা বালিকা ফুটবল দলের খেলোয়াড়দেরও পুরস্কৃত করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দলের ১৭ জন বালিকা ফুটবলারকে বুট এবং ২টি ফুটবল উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানে শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, স্থানীয় ক্রীড়া ব্যক্তিত্ব এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে ইয়াসমিন ও বালিকা ফুটবল দলকে অভিনন্দন জানান।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং২৬/৫/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]