মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

মাগুরায় নানা আয়োজনে জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

সংবাদদাতা / ১৪১ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ মাগুরা প্রতিনিধি/

প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি এ প্রতিপাদ্য নিয়ে নানা আয়োজনে জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। ৩ডিসেম্বর বুধবার সকালে জেলা প্রশাসন চত্বর থেকে একটি র‍্যালী বের হয়। র‍্যালী শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা সিভিল সার্জন ডাক্তার শামীম কবির ও জেলা সহকারি পুলিশ মোঃ নাহিয়ান। বক্তব্য রাখেন জেলা প্রতিবন্ধী সাহায্য কেন্দ্রের কর্মকর্তা বাবুল হোসেন ও জেলা মহিলা অধিদপ্তরের উপ- পরিচালক আব্দুল আউয়ালসহ অন্যরা। অনুষ্ঠানে প্রতিবন্ধী শিশুদের মাঝে ৪ টি হুইল চেয়ার, ২ টি কর্নার চেয়ার ও ১ টি এ্যালবেকেটর প্রদান করা হয়।

জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও জেলা প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্র এ দিবসের আয়োজন করে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ০৩/১২/২০২৫ ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]