মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

শিরোনাম
ডা. মো. আজিজুল হোসেন নবীনগরের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের গর্ব মাগুরায় জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।)

মাগুরায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ড! মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সংবাদদাতা / ১৫২ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ //

মাগুরা পৌরসভার সাজিয়াড়া ঢাল এলাকায় কাজী ইব্রাহীমের মালিকানাধীন কে আই গার্মেন্টস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় তার বড় ভাই ও ভাতিজাদের বিরুদ্ধে অগ্নিসংযোগের অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কাজী ইব্রাহীমের চার ভাই ও ভাতিজারা। রবিবার (২৪ আগস্ট) দুপুরে নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে কাজী ইদ্রিস আল মামুন,কাজী ইসমাইল, কাজী ইসহাক ও ভাতিজা রিফাত অভিযোগ অস্বীকার করে বলেন,গার্মেন্টস পরিচালক হেনা পারভীনের আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। পরিকল্পিতভাবে হয়রানির জন্য তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেন তারা।

তারা জানান, এ ঘটনায় তাদের কোনো সম্পৃক্ততা নেই। বরং প্রকৃত ঘটনা তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা। সংবাদ সম্মেলনে কাজী ইদ্রিস আল মামুন অভিযোগ করে বলেন, ইব্রাহীমের ছেলে খালিদ পূর্বে তাদের ওপর হামলা চালিয়ে আহত করে যার মামলা এখনো চলমান। এ কারণে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

অন্যদিকে, কে আই গার্মেন্টসের পরিচালক হেনা পারভীন বলেন, পারিবারিক বিরোধের জের ধরে তার ভাসুররা অগ্নিকাণ্ডে জড়িত থাকতে পারেন। তিনি জানান, ২০২০ সালে কারখানাটি চালু হয় এবং ৪০ জন নারী শ্রমিক কাজ করতেন। তবে পারিবারিক সমস্যার কারণে গত ছয় মাস কারখানা রয়েছে।

শুক্রবার রাত ১টার দিকে এ অগ্নিকাণ্ডে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৪০টি সেলাই মেশিন, বিপুল পরিমাণ কাপড় ও সরঞ্জাম পুড়ে যায়।

মাগুরা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রুহুল আমিন জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তদন্ত শেষে প্রকৃত কারণ জানার পর প্রকাশ করা যাবে।

 

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং: ২৪.০৮.২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]