মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

মাগুরায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

সংবাদদাতা / ৩৭৪ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ,

মাগুরা প্রতিনিধি//

” অটিজম কোন সীমাবদ্ধতা নয়, প্রতিটি জীবন মূল্যবান ” এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় পালন হয়েছে ১৯ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস। এ উপলক্ষে আজ বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‍্যালি বের হয়। র‍্যালিটি শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ জাহিদুল আলম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ শামীম কবির, মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ বাবলুর রহমান, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, মাগুরা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের অধ্যক্ষ ডালিফা ইয়াসমিনসহ অন্যরা। সভায় মাগুরায় কার্যরত ছয়টি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের উন্নয়নের জন্য সকল প্রকার সহায়তা প্রদান করার জন্য সকলকে আহ্বান জানানো হয়।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
১৩ /৫/ ২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]