শুক্রবার, ২৯ মে ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

শিরোনাম
ক্রীড়াঙ্গনে কাজের প্রস্তাব ফেনীর সেই শিক্ষিকাকে। প্রধানমন্ত্রীর নির্দেশে খোঁজ নিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ঈদের জামাতে হাজারো মুসল্লির সঙ্গে নামাজ আদায় করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বাউনিয়াবাদে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে প্রধানমন্ত্রীর সহায়তা, পুনর্বাসনের আশ্বাস দিলেন আমিনুল হক মাগুরায় নতুন কুড়ি স্বর্ণপদক জয়ী অ্যাথলেট ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা ধর্ষক জনতার হাতে আটক ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল নবীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষিত মাগুরায় ট্রাক ড্রাইভারের হত্যার ঘটনায় পুলিশ সুপারের সংবাদ সম্মেলন ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সেই সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। মাগুরায় অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত মাগুরায় ব্যাংক লুটেরা এস আলমের প্রত্যাবর্তনের চক্রান্তের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশঅনুষ্ঠিত

মাগুরায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালিত

সংবাদদাতা / ১২৫ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৯ মে ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ, মাগুরা

“শিশুর কথা শুনবো আজ, শিশুর জন্য করবো কাজ” — এ প্রতিপাদ্য নিয়ে মাগুরা জেলা শিশু একাডেমির উদ্যোগে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৫ উদযাপন করা হয়েছে।

সোমবার সকালে মাগুরা জেলা মিলনায়তনে শিশু সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ অহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মোঃ শামীম কবির, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আলমগীর কবির এবং মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান। এসময় বিভিন্ন প্রতিষ্ঠােনর নেতৃবৃন্দসহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

‘পরিবর্তনে আমরাই’ শিশু-কিশোর সংগঠনের সভাপতি জারিন তাসনিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “আগামী দিনে শিশুরাই বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাই তাদের মানসিক বিকাশ ও সুস্থ ধারার পরিবেশ নিশ্চিত করতে অভিভাবকসহ সকলের এগিয়ে আসা প্রয়োজন।”
তিনি আরও বলেন, “শিশুরা এখন খেলাধুলা, সাংস্কৃতিক ও শিক্ষাক্ষেত্রে তাদের অবদান রেখে চলেছে। এতে তাদের মানসিক ও শিক্ষাগত বিকাশ ঘটছে, যা ভবিষ্যতের জন্য অত্যন্ত ইতিবাচক।”

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।

তাং ০৬/১০/২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]