শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ! Bangladesh: Emerging as a Key Strategic Nexus in the Defence Relations of India, China and the Middle East- Professor M. A. Barnik* বাংলাদেশ : ভারত-চীন-মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা সম্পর্কের গুরুত্বপূর্ণ সংযোগস্থলে পরিণত হচ্ছে* *–অধ্যাপক এম এ বার্ণিক*

মাগুরায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

সংবাদদাতা / ১৩৮ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ ;

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে বুধবার দিনব্যাপী মহান স্বাধীনতা ও জাতীয় দিবস দিবস’ পালিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে সকাল ৬ টায় শ্রীপুর মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভের পাদদেশে শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পণ করা হয়। এতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জি, থানার অফিসার ইনচার্জ মোঃ ইদ্রিস আলী, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি বদরুল আলম হিরো, সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ার্দার, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব খোন্দকার আব্বাস উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম,

সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্লা খলিলুর রহমান, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মিজানুর রহমান মোল্যা, বীর মুক্তিযোদ্ধা মোল্যা মতিয়ার রহমানসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, পল্লী বিদ্যুৎ সমিতি, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

সকাল সাড়ে টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে কুচকাওয়াজ, ক্রীড়া প্রতিযোগিতা ও সকাল ১০ টায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

কুচকাওয়াজে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী, থানার অফিসার ইনচার্জ মোঃ ইদ্রিস আলী সালাম গ্রহণ করেন। পরে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ পরিবেশিত জাতীয় সঙ্গীতের সাথে সাথে অতিথিবৃন্দ জাতীয় পতাকা উত্তোলন করেন।

মোঃসাইফুল্লাহ, মাগুরা।
তাং ২৬/৩/২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]