বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে! নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল মাগুরায় নাশকতা মামলায় নিষিদ্ধ সাবেক ছাত্রলীগ নেতা! সাগর হোসেন আটক! মাগুরায় শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন মাগুরার শ্রীপুরে শিক্ষকের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন তৃণমূল থেকেই নতুন ক্রীড়াজাগরণ, মাঠমুখী করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী আমিনুল হক ঢাকার মীরপুর “ল” কলেজের শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান ও সনদ বিতরণ অনুষ্ঠিত

মাগুরায় স্বাস্থ্য সেবার মান বাড়াতে মাগুরা ডায়াবেটিক হাসপাতালে সিসি ক্যামেরার উদ্বোধন

সংবাদদাতা / ২৬৬ বার ভিউ
সময়ঃ বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ,

মাগুরা প্রতিনিধি //

মাগুরায় স্বাস্থ্যসেবার মান বাড়াতে মাগুরা ডায়াবেটিক সমিতি পরিচালিত ডাক্তার লুৎফর রহমান ডায়াবেটিক হাসপাতালে সিসি ক্যামেরা উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১৯ জুন শুক্রবার বিকেলে শহরতলীর পারনান্দুয়ালী প্রতিষ্ঠানের কার্যালয়ে মাগুরা ডায়াবেটিক সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে। মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাসপাতালে স্থাপিত এ সিসি ক্যামেরার উদ্বোধন করেন । অনুষ্ঠানে মাগুরা ডায়াবেটিক সমিতির সহ -সভাপতি আবু সাইদ মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আব্দুল কাদের ও মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার মেহেরুন্নাহার।

অনুষ্ঠানের আয়োজকরা জানান, স্বাস্থ্যসেবার মান বাড়াতে মাগুরা ডায়াবেটিক সমিতি নানা মুখি কাজ করে যাচ্ছে। এবার মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খানের সার্বিক সহযোগিতায় মাগুরা ডায়াবেটিক হাসপাতালে সিসি ক্যামেরা স্থাপিত হলো। এখন থেকে এ সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে হাসপাতালের কাজ সুন্দর ভাবে পরিচালিত হবে। আগামীতে রোগীদের সার্বিক স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা বৃদ্ধি করতে মাগুরা ডায়াবেটিস সমিতি কাজ করে যাবে ইনশাআল্লাহ ।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ২০/৬/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]