মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

মাগুরায় হাফেজ মিকাইল হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

সংবাদদাতা / ১৯৭ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ, মাগুরাঃ

মাগুরায় হাফেজ মিকাইল হত্যা মামলার দ্রুত বিচার ও আসামীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় শহরের চৌরঙ্গী মোড়ে পৌরসভার ৬নং ওয়ার্ডবাসীর উদ্যোগে এ মানববন্ধনের অনুষ্ঠিত হয়। এতে নিহত হাফেজ মিকাইলের পিতা মোঃ আছাদ মোল্যা ও মা উপস্থিত থেকে তাঁর ছেলের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

বক্তারা জানান, ২০১৩ সালের ৩১ ডিসেম্বর বেলা সাড়ে ১১টার দিকে মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালে হাফেজ মিকাইলকে নৃশংসভাবে হত্যা করা হয়। প্রায় ১২ বছর পেরিয়ে গেলেও মামলার বিচার কার্যক্রম শুরু হয়নি বলে বক্তারা অভিযোগ করেন। এ হত্যাকাণ্ডে সাবেক ছাত্রলীগের সন্ত্রাসী আজিজার শেখ, কুদ্দুস শেখ, জিন্না শেখ, শহীদ শেখ ও সুমন শেখ সরাসরি জড়িত ছিলো।

মানববন্ধনে এলাকাবাসী ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশ গ্রহন করেন। তারা নিহত মিকাইলের পরিবারের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করে অবিলম্বে মামলার বিচার কার্যক্রম শুরু এবং দোষীদের কঠোর শাস্তির দাবিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান। মানববন্ধনে মিকাইলের মা সন্ত্রাসীদের দ্রুত বিচার দাবি করে কান্নায় ভেঙ্গে পড়েন। তিনি বলেন, তার ছেলে কবরে আসামীরা কেন বাইরে।

মোঃ সাইফুল্লাহ ,মাগুরা।

তাং ০৯/১০/২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]