মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

মাগুরায় হালকা ঝোড়ো হাওয়ায় ঝরে গেল দুই যুবকের প্রাণ!

সংবাদদাতা / ১৪৭ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ,

মাগুরা প্রতিনিধি//

মাগুরায় হালকা ঝোড়ো হাওয়ায় ঝরে গেল দুই যুবকের প্রাণ! মাগুরার ঢাকা–খুলনা মহাসড়কের কেষ্টপুর এলাকায় গাছের ডাল ভেঙে পড়ে প্রান্ত দত্ত এবং মাহাফুজ নামে দুই মোটরসাইকেল আরোহী মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত প্রান্ত দত্ত শ্রীপুর উপজেলার নাকোল গ্রামের সাহা পাড়ার ভজন দত্তের পুত্র। তার সাথে থাকা মাহাফুজকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়। মাহাফুজ উপজেলার ঘাসিয়াড়া গ্রামের খালদিয়ের পাড়ার দিপুলের পুত্র।

১৩ মার্চ শুক্রবার রাত ৯টার দিকে মাগুরা-ঢাকা মহাসড়কের কেষ্টপুর স্ট্যান্ড এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

মাগুরা রামনগর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রোকনুজ্জামান জানান- প্রান্ত দত্ত এবং মাহাফুজ সন্ধ্যায় গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলযোগে মাগুরা শহরের দিকে আসছিলেন। পথে কেষ্টপুর স্ট্যান্ড এলাকায় পৌঁছালে ঝোড়ো বাতাসে গাছের একটি মরা ডাল ভেঙে তাদের মাথার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই প্রান্ত দত্তের মৃত্যু হয় এবং তার সাথে থাকা মাহাফুজ গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রান্ত দত্তকে মৃত ঘোষণা করেন। মাহাফুজকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথিমধ্যে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তারও মৃত্যু হয়।
তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

হাইওয়ে পুলিশ জানায়, ঘটনাটি নিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ১৪/৩/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]