মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

মাগুরায় ১১ টি অবৈধ ইটভাটায় ২৫ লাখ ১০ হাজার টাকা জরিমানা

সংবাদদাতা / ১২৯ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ,

মাগুরা প্রতিনিধি //

মাগুরা সদর উপজেলার পাতুড়িয়া, বাগবাড়িয়া ও আড়পাড়া গ্রামে অবস্থিত ১১টি ইটভাটায় যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে ১১ টি ইট ভাটায় ২৫ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাফাত আল মেহেদী ও আমিনুল ইসলাম।অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ বাহিনী, পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও বন বিভাগের সদস্যরা সহায়তা প্রদান করেন।
অভিযানকালে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী মোট ২৫,১০,০০০ (পঁচিশ লক্ষ দশ হাজার) টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
এ সময় প্রসিকিউশন দাখিল করেন শোয়াইব মোহাম্মদ শোয়েব সহকারী পরিচালক পরিবেশ অধিদপ্তর মাগুরা।
অভিযান শেষে সংশ্লিষ্ট ইটভাটা মালিকদের পরিবেশ আইন ও বিধিমালা যথাযথভাবে অনুসরণ করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়। ভবিষ্যতে আইন লঙ্ঘন করা হলে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়।
পরিবেশ সংরক্ষণ ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।

তাং ০৯/০১/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]