মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

মাগুরার শ্রীপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবসে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত

সংবাদদাতা / ৩০৭ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

  • মোঃ সাইফুল্লাহ,

মাগুরা প্রতিনিধি //

মাগুরার শ্রীপুরে ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে । এ উপলক্ষে ১ মে (শুক্রবার) সকালে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রীপুর উপজেলা শাখার আয়োজনে একটি র‍্যালী শ্রীপুর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শ্রীপুর সরকারি এম সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মূল ফটকে পথসভায় মিলিত হয়।

পথসভায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রীপুর উপজেলা শাখার সভাপতি মোঃ মুক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা জেলা রিক্সা, ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও জেলা জীব বৈচিত্র্য ও বন্য প্রাণী সংরক্ষণ কমিটির সভা সাংবাদিক মোঃ সাইফুল্লাহ।

এ সময় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রীপুর উপজেলা শাখার সেক্রেটারী মোঃ শাহাজাহান মোল্লার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের অন্যতম উপদ্রেষ্টা সাবেক শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস মোল্লা মিজানুর রহমান, শ্রীপুর সদর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদ্রেষ্টা মাওলানা ইনছান আলীসহ আরো অনেকে ।

এছাড়াও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পথসভায় শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের দাবি নিয়ে শ্রমিকদের পাশে থাকার আহ্বান জানিয়ে বক্তব্য প্রদান করেন বক্তারা।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ০১/০৫/২০২৬ ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]