মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

মাগুরার শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় দুই সহোদর আহত!

সংবাদদাতা / ১০৫ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

মাগুরা সংবাদদাতা:

মাগুরার শ্রীপুরে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় রুবেল মোল্যা (৩০) ও ইমন মোল্যা (১৭) নামে দুই সহোদর মারাত্মক আহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার নাকোল ইউনিয়নের রায়নগর গ্রামে এ ঘটনা ঘটে। আহত দুই সহোদর বর্তমানে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে রবিবার রাতে তাদের পিতা আলতাফ মোল্যা বাদাী হয়ে শ্রীপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এ ব্যাপারে আলতাফ মোল্যা জানান, এর আগেও আমার ছেলেকে ওরা মারধর করেছে আমি কোন অভিযোগ করিনি। বৃহস্পতিবার বিকেলে হিরক, তমাল, টুটুলসহ বেশ কয়েকজন আমার দুই ছেলেকে কুপিয়ে আহত করেছে। বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করা হলে তারা কায়দা করে শনিবারের দিনই তারা টাকা-পয়সা দিয়ে নাম কেটে দিয়েছে। তাদের অবস্থা খুব খারাপ তাই আবার হাসপাতালে ভর্তি করেছি। আমি এ ঘটনার সঠিক বিচার চাই।
এ ব্যাপারে কথা বলতে অভিযুক্তদের সাথে যোগাযোগ করার জন্য তাদের বাড়িতে গেলে তাদের কাউকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে শ্রীপুর থানা অফিসার ইনচার্জ ইদ্রিস আলী জানান, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ০৭/১০/২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]