মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

মাগুরার শ্রীপুরে রুপান্তরের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

সংবাদদাতা / ৩০২ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ, মাগুরা:

মাগুরার শ্রীপুরে স্বেচ্ছাসেবী সংগঠন রুপান্তরের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শ্রীকোল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন রুপান্তরের সভাপতি মাসুম বিশ্বাস, সহ-সভাপতি সালাউদ্দিন বিশ্বাস, কোষাধ্যক্ষ নয়ন বিশ্বাস, সহ-কোষাধ্যক্ষ রাজীব হোসেন, সদস্য আলমগীর বিশ্বাস, মিহিম বিশ্বাসসহ আরো অনেকে।

বিশেষজ্ঞ ডাক্তার এজাজ আহম্মেদ রোচি রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন। পাশাপাশি বিনামূল্যে রক্তের গ্রুপিং করা হয়। এ মেডিকেল ক্যাম্পে শতাধিক রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন।

সংগঠনের সভাপতি মাসুম বিশ্বাস বলেন, আমারা সমাজের জন্য কিছু করতে চাই। এ এলাকার মানুষের জন্য আমাদের দায় আছে। যার যার অবস্থান অনুযায়ী এ সমাজের জন্য, এ দেশের জন্য আমাদের কিছু করা উচিত। আমরা গ্রামের এই প্রান্তিক, গরীব ও অসহায় মানুষের মাঝে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার জন্য এমন উদ্যোগ গ্রহণ করেছি। ভবিষ্যতেও আমাদের এমন কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ ।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ১৪/১১/২০২৫ ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]