মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

মাগুরার শ্রীপুরে ২৩ পরিবার পেলো সমাজসেবা অধিদপ্তরের আর্থিক অনুদান

সংবাদদাতা / ২০১ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ,

(মাগুরা) সংবাদদাতা

মাগুরার শ্রীপুর উপজেলার গরীব, অসহায়, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ, অগ্নিদগ্ধ, মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষা সহায়তা এবং সাধারণ গরীব ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে শ্রীপুর উপজেলা সমাজসেবা অধিদপ্তর।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে ২০২৪-২৫ অর্থবছরের আওতায় ১ লক্ষ ৪১ হাজার টাকা হতদরিদ্র পরিবারগুলোর হাতে তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী।

হতদরিদ্র পরিবার গুলো সমাজ সেবা অধিদপ্তরের আর্থিক সহায়তা পেয়ে উচ্ছাস প্রকাশ করে উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের প্রশংসা করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার আব্দুর রাজ্জাক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল গণি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন পাপনসহ অন্যো।

অনুষ্ঠানে উপজেলার সরকারি, বেসরকারি বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্তিত ছিলেন।

উপজেলা সমাজ সেবা অফিসার আব্দুর রাজ্জাক জানান, ২০২৪-২৫ অর্থবছরের আওতায় জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে আমাদের ১ লক্ষ ৪১ হাজার টাকা গরিব, দুঃখী, দুস্থ ও হতদরিদ্র পরিবার ও অর্থের অভাবে যারা চিকিৎসা করাতে পারছেনা তাদের মাঝে আমরা এই অর্থ অনুদান হিসেবে বিতরণ করলাম। এর মধ্যে ৪ জনকে জনপ্রতি ১০ হাজার টাকা, ৫ জনকে জনপ্রতি ৭ হাজার টাকা, ১২ জনকে জনপ্রতি ৫ হাজার টাকা ও ২ জনকে জনপ্রতি ৩ হাজার টাকা হারে সর্বমোট ১ লক্ষ ৪১ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

মোঃ সাইফুল্লাহ,মাগুরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]