শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ! Bangladesh: Emerging as a Key Strategic Nexus in the Defence Relations of India, China and the Middle East- Professor M. A. Barnik* বাংলাদেশ : ভারত-চীন-মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা সম্পর্কের গুরুত্বপূর্ণ সংযোগস্থলে পরিণত হচ্ছে* *–অধ্যাপক এম এ বার্ণিক*

মিরপুরে পুলিশ সার্জেন্ট তন্ময় কুমার কর্তৃক ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

সংবাদদাতা / ১৭৪ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

  • বাহাউদ্দীন তালুকদার :

রাজধানীর মিরপুর দারুসসালাম থানার টেকনিক্যাল ক্রসিং এলাকায় যানশৃঙ্খলা ও আইন-শৃঙ্খলা রক্ষায় ট্রাফিক মিরপুর বিভাগের নিয়মিত অভিযানের সময় ২২৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ট্রাফিক মিরপুর বিভাগের মিরপুর জোনের সার্জেন্ট তন্ময় কুমার দাসসহ সঙ্গীয় ফোর্স।

শনিবার (২৪ জানুয়ারী ২৬) সকাল ১০:৪০ ঘটিকায় নিয়মিত চেকপোস্ট চলাকালীন সময়ে সার্জেন্ট তন্ময় কুমার দাস এবং সঙ্গীয় কনস্টেবল সাইদুর ২২৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।

গ্রেফতারকৃতের নাম- মো: মোস্তফা(৩১) পিতা: বাদল হাওলাদার, মাতা: শাহনাজ , ৩০১/২ সেনপাড়া, কাফরুল, মিরপুর-১৪ ঢাকা-১২১৬।

মিরপুর ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ঢাকা মহানগরীর যানশৃঙ্খলা ও আইন-শৃঙ্খলা রক্ষায় ট্রাফিক মিরপুর বিভাগের নিয়মিত চেকপোস্ট চলাকালীন আনুমানিক সকাল ১০:৪০ ঘটিকায়, সার্জেন্ট তন্ময় কুমার দাস এবং সঙ্গীয় কনস্টেবল সাইদুর একটি পালসার মোটরসাইকেল (রেজি: ঢাকা মেট্রো-ল ৬৪-২৪০৫) থামার সংকেত প্রদান করলে চালক সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে মোটরসাইকেলসহ চালককে আটক করা হয়।

আচরন সন্দেহজনক হলে উপস্থিত পথচারীদের সামনে আইনানুগভাবে তল্লাশি চালিয়ে আটককৃত মোটরসাইকেল চালক মো: মোস্তফার নিকট থেকে একটি হেডফোন মোড়ানো প্যাকেটের ভেতর ২২৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]