মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১১:১১ অপরাহ্ন

শিরোনাম
ডা. মো. আজিজুল হোসেন নবীনগরের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের গর্ব মাগুরায় জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।)

মিরপুরে প্রকাশ্যে ২১ লাখ টাকার সশস্ত্র ছিনতাই: অস্ত্র, টাকাসহ ৬ জন গ্রেফতার

সংবাদদাতা / ২১৬ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১১:১১ অপরাহ্ন

রিপোর্ট : এইচ.এম. বাবলু

রাজধানীর মিরপুরে দিনদুপুরে সংঘটিত এক ভয়াবহ সশস্ত্র ছিনতাইয়ের ঘটনায় ছয়জন পেশাদার ডাকাতকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে জব্দ করা হয়েছে ছিনতাইকৃত অর্থ, দেশি-বিদেশি অস্ত্র, মোটরসাইকেল, মাইক্রোবাস ও জাল টাকা।

ডিবি জানায়, গত ২৭ মে সকালে মিরপুর সি-ব্লক থেকে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী রাসেল ও তার আত্মীয় জাহিদুল হক চৌধুরী ব্যবসার উদ্দেশ্যে বের হন। সঙ্গে ছিল ২১ লাখ টাকা ও কিছু বৈদেশিক মুদ্রা। শেরে বাংলা স্টেডিয়ামের পাশের গলিতে পৌঁছালে মুখোশধারী সশস্ত্র ডাকাতদল তাদের পথরোধ করে। পিস্তল ঠেকিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার পাশাপাশি প্রতিরোধের চেষ্টায় জাহিদুলকে কুপিয়ে জখম করে ডাকাতরা পালিয়ে যায়।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা তীব্র আলোড়ন সৃষ্টি করে। মিরপুর মডেল থানায় দায়ের হওয়া মামলার ভিত্তিতে তদন্তে নামে ডিবি।

তদন্তে প্রযুক্তির সহায়তায় ডাকাতির সময় ব্যবহৃত একটি হাইয়েস মাইক্রোবাস শনাক্ত করে গোয়েন্দারা প্রথমে চালক জাফরকে গ্রেফতার করেন। তার স্বীকারোক্তিতে গাজীপুরের টঙ্গী থেকে উদ্ধার করা হয় মাইক্রোবাসটি।

পরবর্তী অভিযানে ঢাকা, বরিশাল, যশোর, ময়মনসিংহ ও পটুয়াখালীতে একযোগে অভিযান চালিয়ে আরও পাঁচ ডাকাতকে গ্রেফতার করা হয়। তারা হলো— মোস্তাফিজ, পলাশ, দিপু, সোহাগ ও জলিল মোল্লা। উদ্ধার করা হয়েছে পাঁচ লাখের বেশি টাকা, শতাধিক বৈদেশিক মুদ্রা, জাল টাকা, তিনটি মোটরসাইকেল, বিদেশি পিস্তল, গুলি, চাপাতি ও খেলনা অস্ত্র।

ডিবি জানায়, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ পেশাদার ডাকাতচক্রের সদস্য এবং পূর্বেও রাজধানীর ধানমন্ডি ও কামরাঙ্গীরচরে সশস্ত্র ডাকাতির ঘটনায় জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

তদন্ত এখনো চলমান এবং পলাতকদের গ্রেফতার ও বাকি অর্থ উদ্ধারেও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]