মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

শিরোনাম
35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।) সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকাল( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)” বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি) শোক মাগুরায় জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো: আজমত হোসাইনের নির্বাচনী বিলবোর্ড চুরির তীব্র নিন্দা ও প্রতিবাদ

রাজশাহীতে জেন্ডারভিত্তিক সহিংসতা রোধে উঠান বৈঠক অনুষ্ঠিত

সংবাদদাতা / ১০৯ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

রাজশাহী প্রতিনিধি :

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া পাড়া এলাকায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা বিষয়ে এক সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

‘শিখা’ প্রকল্পের আওতায় বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এই সভার আয়োজন করে। এতে স্থানীয় উন্নয়ন সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোশ্যাল ওয়েলফেয়ার (লফস) সহযোগিতা প্রদান করে।

​বৃহস্পতিবার (১২ মার্চ) ২০ নম্বর ওয়ার্ডের বোয়ালিয়া পাড়া মহল্লায় আয়োজিত এই বৈঠকে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

বিশেষ করে বাল্যবিবাহ বন্ধ, যৌতুক নিরোধ, বিয়ের আইনি শর্তাবলি এবং ধর্ষণের মতো অপরাধ মোকাবিলায় সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। এ সময় জরুরি প্রয়োজনে সরকারি হটলাইন নম্বরগুলোর ব্যবহার সম্পর্কে উপস্থিত নারীদের ধারণা দেওয়া হয়।

​বৈঠকে লফস-এর প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন উপস্থিত থেকে জেন্ডারভিত্তিক সহিংসতা রোধে সামাজিক আন্দোলনের ওপর গুরুত্বারোপ করেন।

সেশনটি পরিচালনা করেন ব্লাস্ট-এর শিখা প্রকল্পের প্যারালিগাল সোমা হাসান ও আবু তালেব।

​স্থানীয় প্রায় ৩০ জন নারীর সক্রিয় অংশগ্রহণে এই সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে। অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন এবং সহিংসতা প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করেন।

আয়োজকদের মতে, তৃণমূল পর্যায়ে এ ধরনের উঠান বৈঠক সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]