শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ! Bangladesh: Emerging as a Key Strategic Nexus in the Defence Relations of India, China and the Middle East- Professor M. A. Barnik* বাংলাদেশ : ভারত-চীন-মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা সম্পর্কের গুরুত্বপূর্ণ সংযোগস্থলে পরিণত হচ্ছে* *–অধ্যাপক এম এ বার্ণিক*

শহীদ জিয়া ছিলেন দেশপ্রেমিক জনকল্যাণমুখী জনদরদী রাস্ট্র প্রধান: ড. কাজী মনির

সংবাদদাতা / ১৭৩ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

 

কলি আক্তার মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান অতিথি তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক ডক্টর কাজী মনিরুজ্জামান মনির বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন দেশপ্রেমিক, জনকল্যানমুখী ও জন দরদী রাস্ট্র প্রধান।

মঙ্গলবার জাতীয়তাবাদী তাঁতীদলের কেন্দ্র, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিন তাতীদলের নেতৃবৃন্দ সকাল ১১টায় প্রতিষ্ঠাবার্ষিকী মিছিল শেষে স্বাধীনতার ঘোষক সেক্টর কমান্ডার বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহাফিলের আয়োজন করে।
এসময় কাজী মনির আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান
জন কল্যানে তাতীদল গঠন করেছিলেন এবং সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা করেছেন, তিনি গার্মেন্টস শিল্পও প্রতিষ্ঠা করেন, পাশাপাশি জনশক্তি রপ্তানি ও দেশের মধ্যে মৎস্য খামার, পশু খামার, কৃষি খামার, পোল্ট্রি খামার প্রতিষ্ঠা করেন।
তিনি আরও বলেন, দেশে একটি স্বাধীনতা বিরোধী শক্তি ক্ষমতার লোভে গভীর ষড়যন্ত্র করছে, ভারতের সাথে তাদের কোন শত্রুতা নেই তারা ভারতের সমঝোতায় রাজনীতি করতে চায়, তারা আওয়ামীলীগকে ক্ষমা করে দেয়, আওয়ামীলীগ পুর্নবাসন করার জন্য কাউন্সিলরদের বসাতে চায়, তারা স্থানীয় পরিষদ নির্বাচন আগে চায়।

এ সময় উপস্থিত ছিলেন তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক মো. জাহাঙ্গীর আলম, গোলাপ মঞ্জুর, যে এম আনিসুর রহমান আনিস, মো. মোস্তফা কামাল, এছাহক আলী, সাখাওয়াত হোসেন আশিকসহ কেন্দ্রীয় সদস্যবৃন্দ ও ঢাকা মহানগর উত্তর দক্ষিনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]