মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

শিরোনাম
ডা. মো. আজিজুল হোসেন নবীনগরের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের গর্ব মাগুরায় জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।)

শিমুলিয়ায় শ্মশানের দুই শত বছরের প্রাচীন রাস্তা উন্মুক্তকে কেন্দ্র করে হামলার অভিযোগ: বিএনপি নেতার বিরুদ্ধে সরাসরি অভিযোগ, পুলিশের উপস্থিতিতে আহত ৪

সংবাদদাতা / ২৫৫ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার,শ্যামল বাংলা

ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার শিমুলিয়া বাজারে রাস্তা উন্মুক্তের ঘটনাকে কেন্দ্র করে বিএনপি নেতা পরিচয়ধারী ব্যক্তির নেতৃত্বে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। হামলায় হিন্দু সম্প্রদায়ের এক ব্যক্তিসহ অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। চাঞ্চল্যকরভাবে, এ হামলা সংঘটিত হয় ধামরাই থানা পুলিশের উপস্থিতিতে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের বরাত দিয়ে জানা গেছে, শুক্রবার (২০ জুন) বিকেল ৪টার দিকে শিমুলিয়ার প্রায় দুই শত বছরের পুরনো শ্মশানঘাটের রাস্তায় গায়েবি দেয়াল নির্মাণ এবং স্থানীয়দের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শিমুলিয়া বাজারে মানববন্ধনের আয়োজন করেন এলাকাবাসী। মানববন্ধন শেষে স্থানীয় মেম্বার, গ্রাম পুলিশ এবং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে দেয়াল অপসারণ করে জনসাধারণের চলাচলের রাস্তা উন্মুক্ত করা হয়।

তবে রাস্তা উন্মুক্তের ঠিক পরপরই বিএনপি নেতা পরিচয়ধারী আবুলের নেতৃত্বে ৩০-৩৫ জনের একটি সশস্ত্র দল ঘটনাস্থলে হাজির হয়। অভিযোগ রয়েছে, তারা ধামরাই থানা পুলিশকে আগেভাগেই ঘটনাস্থলে নিয়ে আসে এবং তাদের উপস্থিতিতেই দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় গুরুতর আহত হন হিন্দু সম্প্রদায়ের অজিত (৩০), শফিক (৩২), তারা মিয়া (৪৬) এবং একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি।

আহতদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং আশঙ্কাজনক অবস্থায় তাদের হাসপাতালে নেওয়ার জন্য পুলিশ সদস্যদেরই গাড়ি ব্যবহার করা হয় বলে সূত্র জানিয়েছে।

ঘটনাস্থলটি আশুলিয়া থানার অন্তর্গত হলেও বারবার ধামরাই থানা পুলিশের উপস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে। হামলার সময় যেসব পুলিশ সদস্য ঘটনাস্থলে ছিলেন, তারাই আবার আহতদের উদ্ধার করতেও অগ্রণী ভূমিকা রাখেন—এমন দ্বৈত ভূমিকা নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত আবুল দীর্ঘদিন ধরে বিএনপি নেতা পরিচয়ে এলাকায় চাঁদাবাজি, জমি দখল ও সন্ত্রাসী তৎপরতায় লিপ্ত। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও, প্রভাব খাটিয়ে তিনি বরাবরই পার পেয়ে যাচ্ছেন। ঘটনার পরও এখনো কোনো মামলা দায়ের হয়নি।

এ বিষয়ে ধামরাই থানা পুলিশের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]