মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

শিরোনাম
35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।) সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকাল( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)” বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি) শোক মাগুরায় জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো: আজমত হোসাইনের নির্বাচনী বিলবোর্ড চুরির তীব্র নিন্দা ও প্রতিবাদ

সকল ধর্ম ও বর্ণের মানুষের জন্য একটি অসাম্প্রদায়িক ও সম্প্রীতির সমাজ গড়ার – আমিনুল হক

সংবাদদাতা / ১১৪ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

রিপোর্টার;- মোঃ জহিরুল ইসলাম

​ঢাকা-১৬ আসনে ধানের শীষের প্রার্থী এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেছেন, নির্বাচিত হলে কালশী ও মিরপুর এলাকার মানুষের দীর্ঘদিনের উচ্ছেদ আতঙ্ক দূর করতে স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করবেন। একই সঙ্গে তিনি সকল ধর্ম ও বর্ণের মানুষের জন্য একটি অসাম্প্রদায়িক ও সম্প্রীতির সমাজ গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

​বুধবার (২৮ জানুয়ারি) নির্বাচনী প্রচারণার সপ্তম দিনে মিরপুর সিরামিক ও উত্তর কালশি এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এদিন সকাল থেকেই তিনি দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে সাথে নিয়ে ওই এলাকার ঘরে ঘরে যান এবং আগামী দিনের কর্মপরিকল্পনা সংবলিত লিফলেট বিতরণ করেন।

​গণসংযোগ পরবর্তী এক পথসভায় আমিনুল হক বলেন, “আমি এই এলাকার সন্তান, এখানেই বড় হয়েছি। আমি জানি এই এলাকার মানুষের প্রধান সমস্যা উচ্ছেদ আতঙ্ক। আমি নির্বাচিত হলে এই সাধারণ মানুষের জন্য স্থায়ী পুনর্বাসন নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবো।”

​এ সময় তিনি এলাকার অবকাঠামোগত উন্নয়নের ওপর জোর দিয়ে বলেন, “দীর্ঘদিন ধরে এই এলাকায় রাস্তাঘাট ও জলাবদ্ধতার সমস্যা রয়েছে। আমি মানুষের কষ্ট বুঝি। এছাড়া এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি অনুযায়ী একটি উপযুক্ত স্থানে কবরস্থানের ব্যবস্থা করার পরিকল্পনাও আমার রয়েছে।”

​নির্বাচনী প্রচারণার অভিজ্ঞতা জানিয়ে আমিনুল হক বলেন, “আজ আমার প্রচারণার সপ্তম দিন। আলহামদুলিল্লাহ, বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ ও নিরপেক্ষ মুরুব্বিরাও স্বতঃস্ফূর্তভাবে আমার সাথে যোগ দিচ্ছেন। এটি পরিবর্তনের লক্ষণ।”

​তবে প্রচারণার মাঝেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন এই বিএনপি নেতা। তিনি অভিযোগ করেন, “জামায়াত প্রার্থী ও তার কর্মীরা ভোটারদের বাসায় গিয়ে এনআইডি নম্বর সংগ্রহ করছেন। অনেক অসহায় মানুষকে টাকার প্রলোভন দেখিয়ে বিকাশ নম্বর নেওয়া হচ্ছে, যা নির্বাচনের আচরণবিধির চরম লঙ্ঘন। আমার কাছে এর ভিডিও প্রমাণ রয়েছে।” তিনি আরও জানান, এই কারচুপির পরিকল্পনার বিরুদ্ধে তিনি দ্রুতই রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দায়ের করবেন।

​গণসংযোগকালে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী তার সাথে উপস্থিত ছিলেন। সাধারণ ভোটারদের উদ্দেশ্যে আমিনুল হক বলেন, উস্কানি বা প্রলোভনে পা না দিয়ে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে এলাকার উন্নয়ন নিশ্চিত করতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]