মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

শিরোনাম
35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।) সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকাল( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)” বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি) শোক মাগুরায় জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো: আজমত হোসাইনের নির্বাচনী বিলবোর্ড চুরির তীব্র নিন্দা ও প্রতিবাদ

সাংবাদিকদের ১৪ দফা দাবি বাস্তবায়নের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ

সংবাদদাতা / ১৬১ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক:

সাংবাদিকদের দীর্ঘদিনের পেশাগত অধিকার, নিরাপত্তা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে ঘোষিত ১৪ দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাব এর সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব, বাংলাদেশ ক্রাইম সাংবাদিক সংগঠনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও পেশাজীবীরা অংশগ্রহণ করেন। তারা বলেন, দেশের সাংবাদিক সমাজ দীর্ঘদিন ধরে নানা সংকটের মধ্য দিয়ে কাজ করছে। বিশেষ করে চাকরির অনিশ্চয়তা, স্বল্প বেতন, গণমাধ্যমকর্মী আইনের জটিলতা, হামলা-মামলা এবং পেশাগত নিরাপত্তাহীনতা সাংবাদিকদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
বক্তারা বলেন, স্বাধীন সাংবাদিকতা চর্চার জন্য গণমাধ্যমবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের ন্যায্য বেতন-ভাতা, চাকরির নিরাপত্তা, ওয়েজবোর্ড বাস্তবায়ন, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং গণমাধ্যমকর্মী আইন সংশোধনের দাবি জানান তারা।
সমাবেশে নেতারা অভিযোগ করেন, অনেক গণমাধ্যম প্রতিষ্ঠানে সাংবাদিকরা নিয়মিত বেতন পাচ্ছেন না। কোথাও কোথাও মাসের পর মাস বেতন বকেয়া থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। এছাড়া মাঠ পর্যায়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা, হুমকি ও বাধার ঘটনাও বেড়েছে বলে তারা উল্লেখ করেন।
বক্তারা আরও বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। অন্যথায় সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে তারা হুঁশিয়ারি দেন।
সমাবেশ শেষে সাংবাদিক নেতারা তাদের ১৪ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেন।
এ সময় বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, রিপোর্টার, ক্যামেরাপার্সন ও সংবাদকর্মীরা উপস্থিত থেকে কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]