বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

শিরোনাম
বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল একুশে টিভি’র ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুশীল ফোরামের শুভেচ্ছা In Reverence and Remembrance ‘Abdul Hye—Professor M A Barnik সুপ্রিয় আবদুল হাইকে হারালাম—অধ্যাপক এম এ বার্ণিক নোয়াখালী-১ আসনে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের বিজয়ে সুশীল ফোরামের শুভেচ্ছা ও অভিনন্দন রাজউক কর্মকর্তা গ্রেফতার: নারী সাংবাদিক হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগে মামলা মাগুরায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের স্টেক হোল্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মাগুরায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের স্টেক হোল্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মাগুরায় জামায়াতের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত Without Classrooms, Education Remains Incomplete* *—-Professor M A Barnik

সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে দেবীদ্বারে মানববন্ধন

সংবাদদাতা / ৯৮ বার ভিউ
সময়ঃ বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

ময়নাল হোসেন, দেবীদ্বার (কুমিল্লা):

গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন কুমিল্লার দেবীদ্বার উপজেলার সাংবাদিকরা।

শনিবার সকাল সাড়ে ১১টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার নিউমার্কেট মুক্তিযোদ্ধা চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে উপজেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন—দৈনিক কালের কণ্ঠ প্রতিনিধি এবিএম আতিকুর রহমান বাশার, দৈনিক সমকাল প্রতিনিধি সৈয়দ খলিলুর রহমান বাবুল, দৈনিক মুক্ত খবর স্টাফ রিপোর্টার মো. ময়নাল হোসেন (ভিপি), দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি মো. ফখরুল ইসলাম সাগর, আমাদের দেবিদ্বার সম্পাদক এটিএম সাইফুল ইসলাম মাসুম, দৈনিক বাংলা বাজার জেলা প্রতিনিধি মাসুদ রানা, দৈনিক আজকালের খবর প্রতিনিধি আহাম্মেদ হোসাইন, দৈনিক ভোরের সূর্যোদয় প্রতিনিধি শফিউল আলম রাজীব, দৈনিক ইনকিলাব প্রতিনিধি মো. ফারুক হোসাইন, দৈনিক আলোকিত সময় প্রতিনিধি মো. নাসির উদ্দিন, আনন্দ টিভি প্রতিনিধি মো. মাহফুজ আহমেদ, এনটিভি অনলাইন প্রতিনিধি ইসহাক খান এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা সিয়াম আহমেদ প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—দৈনিক আমার শহর প্রতিনিধি আব্দুল আলীম, দৈনিক বাংলা প্রতিনিধি গোলাম রাব্বী প্লাবন, মানব জমিন প্রতিনিধি মো. রাসেল সরকার, দৈনিক নতুন কুমিল্লার প্রকাশক মমিনুর রহমান বুলবুল, দৈনিক সমাচার প্রতিনিধি ডা. ওমর ফারুক, দৈনিক খবর পত্র প্রতিনিধি মো. ওমর ফারুক সরকার, দৈনিক কুমিল্লার আলো সাব-এডিটর মো. মামুনুর রশিদ, দৈনিক নাগরিক ভাবনা সিনিয়র স্টাফ রিপোর্টার এমজেএ মামুন, চ্যানেল এস প্রতিনিধি আরিফুল ইসলাম, এশিয়ান টিভি প্রতিনিধি নেছার উদ্দিন, বাংলাদেশ প্রতিদিন মালদ্বীপ প্রতিনিধি মো. আল আমিন, দৈনিক বাংলার আলোড়ন প্রতিনিধি এমএ হালিম, দৈনিক গণতদন্ত প্রতিনিধি তোফায়েল আহমেদ, দৈনিক বাংলার দূত প্রতিনিধি মোহাম্মদ উল্লাহ ভূঁইয়া, ডেইলি প্রজেক্ট টাইম প্রতিনিধি শাহ আল আমিন আমানত, দৈনিক বর্তমান কথা স্টাফ রিপোর্টার পারভেজ আলম, বাংলা ৫২ নিউজ প্রতিনিধি কবির হোসেন, দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি মো. জুয়েল উদ্দিন সরকারসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধি।

বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক হত্যা, নির্যাতন ও মিথ্যা মামলার হয়রানির সুষ্ঠু তদন্ত ও বিচার না হওয়ায় এমন ঘটনা বারবার ঘটছে। নিজেদের অস্তিত্ব রক্ষায় সাংবাদিকদের বিভাজন ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। তারা গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার দৃষ্টান্তমূলক বিচার, সাগর-রুনি হত্যার বিচার, দেশব্যাপী সাংবাদিক নির্যাতন বন্ধ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

উল্লেখ্য, আসাদুজ্জামান তুহিন (৩২) দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি ছিলেন। গত বৃহস্পতিবার রাতে গাজীপুর চান্দনা চৌরাস্তা ঈদগাহ মার্কেটের সামনে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এর আগে তিনি ওই এলাকায় এক ব্যক্তির ওপর হামলার দৃশ্য ভিডিও ধারণ করেছিলেন। সাংবাদিকতার পাশাপাশি তুহিন একটি ওষুধ কোম্পানির প্রতিনিধির কাজও করতেন।

তুহিনের গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে। বাবা মো. হাসান জামাল ও মা সাবিহা খাতুনের সাত সন্তানের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। ২০০৫ সাল থেকে পরিবার নিয়ে গাজীপুরের চান্দনা এলাকায় বসবাস করছিলেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]