বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

শিরোনাম
বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল একুশে টিভি’র ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুশীল ফোরামের শুভেচ্ছা In Reverence and Remembrance ‘Abdul Hye—Professor M A Barnik সুপ্রিয় আবদুল হাইকে হারালাম—অধ্যাপক এম এ বার্ণিক নোয়াখালী-১ আসনে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের বিজয়ে সুশীল ফোরামের শুভেচ্ছা ও অভিনন্দন রাজউক কর্মকর্তা গ্রেফতার: নারী সাংবাদিক হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগে মামলা মাগুরায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের স্টেক হোল্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মাগুরায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের স্টেক হোল্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মাগুরায় জামায়াতের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত Without Classrooms, Education Remains Incomplete* *—-Professor M A Barnik

সাংবাদিক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে মাগুরায় মানববন্ধন

সংবাদদাতা / ৮৫ বার ভিউ
সময়ঃ বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহঃ

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ও দেশব্যাপী সাংবাদিকদের উপর হত্যা ও নির্যাতনের প্রতিবাদে মাগুরায় সাংবাদিক সমাজের ব্যানারে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

৯ আগস্ট শনিবার দুপুরে মাগুরা সরকারি কলেজের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মাগুরার বিভিন্ন সাংবাদিক সংগঠনের পাশাপাশি সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ মানববন্ধনে অংশ নেয়। এই মানববন্ধনে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ এবং দোষীদের শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন দৈনিক যুগান্তর পত্রিকার মাগুরা জেলা প্রতিনিধি আবু বাসার আখন্দ,মোহনা টেলিভিশনের মাগুরা জেলা প্রতিনিধি ও রিপোর্টার্স ইউনিটের সভাপতি এইচ এন কামরুল ইসলাম,বিজয় টিভির ওবায়দুর রহমান, গণকণ্ঠের এম ফেরদৌস রেজা, এসএ টিভির মাগুরা জেলা প্রতিনিধি আব্দুল আজিজ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় সাংবাদিক আবু বাসার আখন্দ বলেন, দেশে তথ্য প্রকাশের স্বাধীনতা দিন দিন সংকুচিত হয়ে পড়েছে, যা অত্যন্ত হতাশাজনক। গণ-অভ্যুত্থানের পর দেশের মানুষ যে অবাধ, নিরপেক্ষ ও গণতান্ত্রিক সমাজের স্বপ্ন দেখেছিল, তা আজও পূরণ হয়নি। সংবাদমাধ্যমে ভয়ভীতি, চাপ ও তথাকথিত ‘মব’ সংস্কৃতি বন্ধ না হলে এই অবস্থা আরও নাজুক হবে। গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে গণমাধ্যমের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করা এখন সময়ের দাবি।
মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ০৯/৮/২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]