মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

সুন্দরবনে ১০০ কেজি হরিণের মাংস ও ৪ হাজার মিটার ফাঁদ জব্দ

সংবাদদাতা / ১৯২ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

আবু রায়হান, স্টাফ রিপোর্টার-

সুন্দরবনের কাগাদোবেকি এলাকায় কোস্টগার্ড বিশেষ অভিযান চালিয়ে হরিণ শিকারের ১০০ কেজি মাংস ও ৪ হাজার মিটার ফাঁদ জব্দ করেছে। শিকারিরা পালিয়ে গেলেও জব্দকৃত মালামাল ফরেস্ট টহল ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে।

সুন্দরবনের কাগাদোবেকি এলাকায় কোস্টগার্ডের বিশেষ অভিযানে ১০০ কেজি হরিণের মাংস এবং ৪ হাজার মিটার হরিণ শিকারের ফাঁদ জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে এই তথ্য নিশ্চিত করেছেন কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ মুনতাসীর ইবনে মহসিন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ জানুয়ারি সোমবার বিকাল ৪টায় কোস্টগার্ড স্টেশন কাগাদোবেকি খুলনার কয়রা থানাধীন সুন্দরবনের ঘোলের খাল সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন ওই এলাকা থেকে জব্দ করা হয় হরিণের মাংস ও ফাঁদ। হরিণ শিকারিরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত হরিণের মাংস এবং শিকারের ফাঁদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাগাদোবেকি ফরেস্ট টহল ফাঁড়ির নিকট হস্তান্তর করা হয়েছে।

মুনতাসীর ইবনে মহসিন আরও বলেন, বন্যপ্রাণী হত্যা, শিকার ও পাচার রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত রাখবে। এই অভিযান প্রমাণ করে যে, কোস্টগার্ড বনাঞ্চল ও বন্যপ্রাণীর সুরক্ষায় জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]