বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরা জেলা পুলিশের তরিৎ অভিযানে নিখোঁজ স্কুলছাত্রী উদ্ধার মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু– বরেন্দ্র প্রেস ক্লাব সভাপতিকে ছুরিকাঘাতে  হত্যাচেষ্টা: আসামী সুরুজ আলী কারাগারে একজন রাষ্ট্রপতির সন্ধানে: কেন হাফিজ উদ্দিন আহমদ হতে পারেন সর্বাধিক গ্রহণযোগ্য* *— অধ্যাপক এম এ বার্ণিক* চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল *নুরুন্নাহার ইভা: এক সাহসী ফটোসাংবাদিকের নীরব কান্নার দিনলিপি* *—অধ্যাপক এমএ বার্ণিক* মাগুরায় জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সাথে জামায়াতের মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাগুরায় স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামীর মৃত্যু মাগুরায় ভাই ভাই বেকারীকে ৬০ হাজার টাকা জরিমানা ও দোকান বন্ধের নির্দেশ দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার! তরুণ রেস্টুরেন্ট উদ্যেক্তা এস. আলম আলভির উদ্যাগে শহরে প্রথম প্যান এশিয়ান রেস্টুরেন্ট ‘নাযা’

স্বাস্থ্যসেবা নিশ্চিতে গাবতলীতে ট্রাফিক পুলিশের পাক্ষিক ‘হেলথ ক্যাম্প’

সংবাদদাতা / ১৮৭ বার ভিউ
সময়ঃ বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

বাহাউদ্দীন তালুকদার :

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উদ্যোগে মিরপুর ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ছানোয়ার হোসেন পিপিএম-বারের সার্বিক তত্ত্বাবধানে ও দারুসসালাম ট্রাফিক জোনের আয়োজনে পরিবহন শ্রমিকদের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে গাবতলী বাস টার্মিনাল এলাকায় এ পাক্ষিক ‘হেলথ ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জুন ২৬) সকাল ১০ টায় রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকায় এ স্বাস্থ্যসেবা দেওয়া হয়।

ট্রাফিক মিরপুর বিভাগ সূত্রে জানা গেছে, গাবতলী বাস টার্মিনালের সামনে আয়োজিত এ হেলথ ক্যাম্পে পরিবহন চালক ও সহকারীদের ব্লাড প্রেসার, ব্লাড সুগার এবং বেসিক আই টেস্টসহ বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসাপত্রও প্রদান করা হয়। হেলথ ক্যাম্পে চিকিৎসক, নার্স ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম দিয়ে সার্বিক সহযোগিতা করেছে গ্লোবাল স্পেশালাইজড হসপিটাল লিমিটেড কর্তৃপক্ষ।

দারুসসালাম ট্রাফিক জোনের সহকারি পুলিশ কমিশনার (এসি) মো: শরীফ আহমেদ বলেন, ড্রাইভার-হেলপারদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আজ সকাল ১০টা থেকে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। আমাদের সেবা কার্যক্রম চলমান থাকবে ইনশাআল্লাহ।

মিরপুর ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ছানোয়ার হোসেন বলেন, পরিবহন শ্রমিকরা দেশের যোগাযোগ ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। তাই তাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা জরুরি।

এসময় উপস্থিত ছিলেন, ট্রাফিক ইন্সপেক্টর গোলাম মোস্তফা, ট্রাফিক ইন্সপেক্টর রাশেদুল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর বিকাসুজ্জামান রনি, সার্জেন্ট (এডমিন) আব্দুর রউফ সহ অন্যান্য পুলিশ সদস্যগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]