শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম
অরক্ষিত স্বাধীনতা থেকে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা: মেজর এম. এ. জলিলের জীবন ও দর্শনে আগামীর বাংলাদেশ- ডক্টর হামিদুর রহমান আজাদ প্রথম রাজবন্দী মেজর জলিলের আদর্শে অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান- এম জাহিদ ইতিহাস, সংগ্রাম ও আদর্শের পথচলা: একটি বিশেষ প্রতিবেদন- এ্যাডভোকেট মাঈন উদ্দিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার সুইডেনের সঙ্গে গবেষণা সহযোগিতা জোরদারে পবিপ্রবির প্রতি আগ্রহ প্রকাশ – শহিদুজ্জামান কাঁকনের স্মৃতি ও ভবিষ্যতের টানাপোড়েন: মেজর জলিল, ইতিহাস ও রাজনীতির নতুন পাঠ–আসাদুর রহমান খান, জাগপা মেজর আব্দুল জলিল: আদর্শ, সংগ্রাম ও সমকালীন প্রাসঙ্গিকতা– শাহ সুফি ইঞ্জিনিয়ার সৈয়দ আব্দুল হান্নান আল-হাদী  ইতিহাসের দায়মুক্তি ও আগামীর বাংলাদেশ: সার্বভৌমত্বের প্রশ্নে জাতীয় ঐক্য জরুরি–ব্যারিস্টার আব্বাস ইসলাম খান সেক্টর কমান্ডার এমএ জলিলের স্মৃতিচারণে ইতিহাসের প্রতি দায়বদ্ধতা ও নতুন প্রজন্মের রাজনৈতিক চেতনা – মাসুমা খাতুন মুক্তি সেক্টর কমান্ডার মেজর  এম. এ. জলিল: আধিপত্যবাদবিরোধী চেতনা ভারতীয় আগ্রাসন আন্দোলনের সূতিকাগার — ডা. আল হাসান মোবারক

সংবাদদাতা / ২১২ বার ভিউ
সময়ঃ শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ, মাগুরা,

দৃষ্টি ফিরে পাওয়ার পথ-গ্রামীণ চক্ষু সেবার উদ্যোগ” এ প্রতিপাদ্যে নিয়ে মাগুরার শ্রীপুরে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচীর বাস্তবায়নে ও সহযোগিতায় শ্রীপুর উপজেলার খামারপাড়া ব্র্যাক অফিস চত্বরে রবিবার দিনব্যাপী এ বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

দেশের গ্রামীন ও প্রান্তিক জনগনের মাঝে চক্ষু রোগ একটি সাধারন সমস্যা, বিশেষত ৪০ বছর বয়সী অনেকেই প্রেসবায়োপিয়া (নিকট দৃষ্টি), ছানি, চোখের ব্যথা ও অন্যান্য সমস্যায় ভোগেন। এসব সমস্যাগুলো সহজে সমাধানযোগ্য হলেও দারিদ্র্য, স্বাস্থ্যসেবার অভাব ও সচেতনতার অভাবে অনেকে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারেন না। সময় মত চিকিৎসা না নিলে দৃষ্টিশক্তির অবনতি ঘটে যা ব্যক্তিগত, পারিবারিক ও অর্থনৈতিকভাবে খুবই ক্ষতিকর এ বিষয়টি অনুধাবন করেই ব্র্যাক মাইক্রোফাইন্যান্স মহতি এ উদ্যোগ গ্রহন করেছে।

ইসলামী চক্ষু হাসপাতাল ফরিদপুরের তত্ত্বাবধানে এ সময় সকল রোগীর চক্ষু পরীক্ষা, প্রাথমিক চক্ষু সেবা প্রদান, অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা অত্যাধুনিক মেশিনে চক্ষু পরীক্ষা করা এবং নিকট দৃষ্টি সম্পন্ন চক্ষু রোগীদের ডাক্তারের পরামর্শক্রমে সম্পূর্ণ বিনামূল্যে চশমা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আঞ্চলিক ব্যবস্থাপক মাগুরা-২ অঞ্চল ফারহানা বিনতে সেলিম, ফরিদপুর ডিভিশনাল কোঅর্ডিনেটর সাউথ ইস্ট ডিভিশনের মো. জামির আলী, শ্রীপুর এলাকার এলাকা ব্যবস্থাপক (দাবি) মো. মিরাজ আলী, শ্রীপুর সিনিয়র শাখা ব্যবস্থাপক (দাবি) মোঃ আনিছার রহমান, শ্রীপুর অফিসের সিনিয়র শাখা ব্যবস্থাপক এসসিডিপি মোঃ মতিয়ার রহমান, মাগুরা রিজিওনাল কোঅর্ডিনেটর সুনিল কুমার মিস্ত্রীসহ সংশ্লিষ্ট অফিসের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ২১/৯/২৯২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]