শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম
নবীগঞ্জে অবৈধ সিসা কারখানা জনস্বাস্থ্যে মারাত্মক হুমকী মাগুরায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত *India Should Neither Be Ignored Nor Relied Upon* *— Professor M. A. Barnik ভারতকে উপেক্ষা নয়, নির্ভরতাও নয় — অধ্যাপক এম এ বার্ণিক মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি//মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত A New Political Drama Unfolds Amid the BNP’s Efforts to Build National Unity* *— Professor M. A. Barnik বিএনপির জাতীয় ঐক্য প্রচেষ্টার মধ্যেই ক্ষমতার রাজনীতিতে নতুন নাটকের মঞ্চ* *— অধ্যাপক এম এ বার্ণিক Al Jazeera Documentary: Greater Israel — The Convergence of Christian Zionism and U.S.* *— Professor M. A. Barnik আল-জাজিরার প্রামাণ্যচিত্র : গ্রেটার ইসরায়েল—খ্রিস্টান জায়নবাদ ও মার্কিন নীতির মিশ্রণ* *— অধ্যাপক এম. এ. বার্ণিক রূপনগর থানা যুবদল নেতার মায়ের মৃত্যুতে বিএনপির শোক

মাগুরার শ্রীপরে প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও সদস্য নবায়ন

সংবাদদাতা / ২৬৭ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ,

মাগুরা প্রতিনিধি:

মাগুরার শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও সদস্য নবায়ন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি অফিসের সামনে উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার অস্থায়ী কার্যালয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি শেখ মো. আব্দুল্লাহ এর সভাপতিত্বে এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মো. সাইফুল্লাহ, শ্রীপুর প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মো. মহসিন মোল্যা, বিশিষ্ট সমাজসেবক মো. শফিকুল ইসলাম, উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উপদেষ্টা মো. শহীদ মোল্যা, সহ-সভাপতি মোছা. মিরান্নাহার, সাধারণ সম্পাদক খোন্দকার দেলোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোছা. সাথী খাতুন, প্রচার সম্পাদক মো. রেজওয়ান বিশ্বাস, অর্থ সম্পাদক কাকলী বেগম, সদস্য মনোয়ারা বেগম, সাহিদা বেগমসহ অন্যরা।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ জানান, আজ থেকে আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও সদস্য নবায়ন কার্যক্রম শুরু হয়েছে। যা আগামী ১০ দিবস পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

মোঃ সাইফুল্লাহ, শ্রীপুর (মাগুরা) সংবাদ দাতা
তাং ২৩/১২/২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]