মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

শিরোনাম
ডা. মো. আজিজুল হোসেন নবীনগরের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের গর্ব মাগুরায় জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।)

মাগুরায় শেষ দিনে জামায়াত-বি এন পি সহ বিভিন্ন দলের মনোনয়ন পত্র জমা

সংবাদদাতা / ১৮০ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ,

মাগুরা প্রতিনিধিঃ

মাগুরায় মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র দাখিল করেছেন প্রধান প্রতিদ্বন্দী বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, বাংলাদেশ কংগ্রেসসহ কয়েকটি রাজনৈতিক দল।

মাগুরা নির্বাচনী এলাকা ১ ও ২ আসনের নেত্রীবৃন্দ একসাথে এসে মনোনয়ন পত্র জমা দেন। প্রধান রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এর নিকট তারা মনোনয়ন পত্র জমা দেন। এ সময় জেলা বিএনপির প্রার্থী ১ আসনের মনোয়ার হোসেন খান, ২ আসনের নিতাই রায় চৌধুরী, জেলা বিএনপির আহবায়ক আলী আহম্মেদসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

জামায়াতের মাগুরা-১ আসনের প্রার্থী আব্দুল মতিন, ২ আসনের প্রার্থী এমবি বাকের, জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর সাইদ আহম্মেদ বাচ্চু, নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান,শালিখা আমীর মাওলানা আফসারআলী, সদর উপজেলা আমীর সহকারী অধ্যাপক মোঃ ফারুক হুসাইনসহ জেলার নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া বাসদের প্রার্থী শম্পা বসু, গণ অধিকার ফোরামের প্রর্থী খলিলুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের প্রতিষ্ঠাতা কাজী রেজাউল হোসেন মনোনয়ন পত্র জমা দেন।
মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ২৯/১২/২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]