শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে পাম্পে ড্রামে তেল দেওয়ার ভিডিও ধারণ,সাংবাদিককে মারধর করলো পুলিশ! উক্ত পুলিশ ক্লোজ! *ফিল্ড মার্শালের ইটে-ইটে গড়া শান্তির দেয়াল* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাগুরায় সুমন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন! বিস্তারিত জানালেন পুলিশ সুপার মাগুরায় লক্ষাধিক শিশুকে হাম রুবেলার টিকা দেয়া হবে ইরানে ট্রাম্পের নৌ-অবরোধের ব্যর্থতা ও ইসলামাবাদে নতুন কূটনৈতিক অধ্যায়* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বাগেরহাট–৪ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ওমর ফারুক নূরীর মনোনয়ন দাখিল

সংবাদদাতা / ১৫৬ বার ভিউ
সময়ঃ শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

আবু রায়হান, স্টাফ রিপোর্টার-

বাগেরহাট–৪ সংসদীয় আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মাওলানা ওমর ফারুক নূরী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে তিনি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়ন দাখিলের সময় তাঁর সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় মনোনয়নকে কেন্দ্র করে এলাকায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।

মনোনয়নপত্র দাখিল শেষে প্রতিক্রিয়ায় মাওলানা ওমর ফারুক নূরী বলেন, “ইসলামী মূল্যবোধ, ন্যায়বিচার ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে আমি নির্বাচনে অংশগ্রহণ করছি। জনগণের দোয়া ও সমর্থন পেলে ইনশাআল্লাহ বাগেরহাট–৪ আসনকে একটি আদর্শ ও শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তুলতে কাজ করব।”

এদিকে স্থানীয় রাজনৈতিক মহলে তাঁর মনোনয়ন দাখিলকে ঘিরে আলোচনা ও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]