মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের নতুন নেতৃত্ব নিয়ে বাড়ছে আলোচনা ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বীমা সুবিধা প্রদানে নীতিগত সিদ্ধান্ত: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী দখল বাণিজ্যের ভুয়া কল রেকর্ডে ধোঁয়াশা! এডিট করে ফাঁসানোর চেষ্টা পল্লবীর আহ্বায়ক আনিসুরকে? মনোহরগঞ্জে শিশুর বাবা-মা ঋণের চাপে গ্রাম ছাড়া সেই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক মাগুরায় ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান সোনারগাঁও ক্রসিংয়ে পুলিশ সার্জেন্ট পলাশের তৎপরতায় অপহৃত দুই শিশু উদ্ধার মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আন্তর্জাতিক প্রবীণ দিবস উজ্জাপন মিরপুরে হকার উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষ মাগুরায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের নতুন নেতৃত্ব নিয়ে বাড়ছে আলোচনা

সংবাদদাতা / ৬ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

ঢাকা মহানগর পশ্চিম শাখা ছাত্রদলের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে বাড়ছে আগ্রহ ও আলোচনা। নতুন কমিটির গুরুত্বপূর্ণ পদগুলোতে কারা দায়িত্ব পেতে পারেন—তা নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ ও সাংগঠনিক তৎপরতা।

বিগত আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ, সাংগঠনিক দক্ষতা এবং দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততাকে সামনে রেখে নতুন নেতৃত্ব নির্বাচনের আলোচনা চলছে। এরই মধ্যে সম্ভাব্য নেতৃত্ব হিসেবে সংগঠনের বিভিন্ন পর্যায়ে বেশ কয়েকজন সাবেক নেতার নাম আলোচনায় এসেছে।
আলোচিতদের মধ্যে রয়েছেন—গোলাপ মাওলা, সাবেক সিনিয়র সহ-সভাপতি; আকরাম আহমেদ, সদ্য সাবেক সাধারণ সম্পাদক; জাকারিয়া খান সিজার, সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক; মোস্তাফিজুর রহমান, সদ্য সাবেক সহ-সভাপতি; কাওসার খান, সদ্য সাবেক সহ-সভাপতি; ওহিদুল আলম লিখন, সদ্য সহ-সভাপতি; মেহেদী হাসান শাকিল, সদ্য যুগ্ম সাধারণ সম্পাদক এবং কাজী শাওন আলম, সদ্য সাবেক সহ-সভাপতি, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল।
তবে নতুন কমিটিতে কে কোন দায়িত্ব পাচ্ছেন—এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা না আসায় আলোচিত নামগুলোকে সম্ভাব্য নেতৃত্ব হিসেবেই দেখা হচ্ছে। চূড়ান্ত কমিটি ঘোষণার পরই নতুন নেতৃত্বের পূর্ণাঙ্গ চিত্র স্পষ্ট হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]