মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

নবীনগরে সার্বজনীন গ্রুপের উদ্যোগে অলরাউন্ডার প্রশিক্ষণ সেমিনার

সংবাদদাতা / ১৩৮ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

ইব্রাহীম খলিল,

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং আত্মনির্ভরশীল মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে সার্বজনীন গ্রুপের উদ্যোগে অলরাউন্ডার প্রশিক্ষণের দশম সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার নবীনগর পৌর শহরের আয়েশা আমজাদ টাওয়ারের তৃতীয় তলায় এ সেমিনারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে প্রশিক্ষণার্থী শেখ মাহাদি পবিত্র কোরআন তেলাওয়াত করেন। পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ মসজিদের ইমাম মাওলানা রফিকুল ইসলাম।

সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্যে সার্বজনীন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন শান্তি বলেন, তরুণদের আত্মনির্ভরশীল হতে হলে দক্ষতা অর্জনের পাশাপাশি উদ্যোক্তা মানসিকতা গড়ে তোলা অত্যন্ত জরুরি।

প্রধান প্রশিক্ষক হিসেবে বক্তব্য দেন নবীনগর মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ কান্তি কুমার ভট্রাচার্য। সাংবাদিক জামাল হোসেন পান্নার সঞ্চালনায় সেমিনারে আরও আলোচনা করেন সাংবাদিক আনোয়ার বিন খলিলুর, প্রশিক্ষক আলমগীর হোসেন এবং রুমা আক্তার।

এ প্রশিক্ষণে ৫৬ জন তরুণ-তরুণী নিয়মিত অংশগ্রহণ করছেন।

সেমিনারে উপস্থিত ছিলেন সার্বজনীন গ্রুপের পরিচালক তানজিনা আক্তার শিলা এবং প্রযুক্তি বিষয়ক কর্মকর্তা সাংবাদিক এস এ রুবেল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]