মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

মাগুরায় কবি কাজী কাদের নওয়াজের ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত

সংবাদদাতা / ২১০ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ,

মাগুরা প্রতিনিধি//

মুঘল ঐতিহ্যের কবি কাজী কাদের নওয়াজের ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শনিবার বিকেলে মাগুরার শ্রীপুর উপজেলার মুজদিয়াস্থ ‘কবি ভবনে’ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কবি কাজী কাদের নওয়াজ স্মৃতি পাঠাগারের সভাপতি মোঃ রিজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ড. মুসাফির নজরুল, জেলা জীব বৈচিত্র্য ও বন্য প্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মোঃ আব্দুল্লাহ, সহ-সাধারণ সম্পাদক মিরাননাহার, শ্রীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুন্সি নাসিরুল ইসলাম, কলেজ শিক্ষক আবদুল আওয়াল, প্রচার সম্পাদক মোছাঃ কুমকুম খাতুন, সদস্য মোঃ কামরুল ইসলাম, তিতাস কুমার রাহা, কাজী আশরাফুল ইসলাম, কাজী মনিরুল ইসলাম, শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী সংস্থার প্রচার সম্পাদক মোঃ রাজন বিশ্বাসসহ অন্যরা।
আলোচনা সভায় বক্তারা কবির কর্মময় জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন। আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া মাহফিল।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ০৪/০১/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]