শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

শিরোনাম
ক্রীড়াঙ্গনে কাজের প্রস্তাব ফেনীর সেই শিক্ষিকাকে। প্রধানমন্ত্রীর নির্দেশে খোঁজ নিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ঈদের জামাতে হাজারো মুসল্লির সঙ্গে নামাজ আদায় করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বাউনিয়াবাদে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে প্রধানমন্ত্রীর সহায়তা, পুনর্বাসনের আশ্বাস দিলেন আমিনুল হক মাগুরায় নতুন কুড়ি স্বর্ণপদক জয়ী অ্যাথলেট ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা ধর্ষক জনতার হাতে আটক ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল নবীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষিত মাগুরায় ট্রাক ড্রাইভারের হত্যার ঘটনায় পুলিশ সুপারের সংবাদ সম্মেলন ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সেই সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। মাগুরায় অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত মাগুরায় ব্যাংক লুটেরা এস আলমের প্রত্যাবর্তনের চক্রান্তের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশঅনুষ্ঠিত

দেবিদ্বারে মিনি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত

সংবাদদাতা / ২২৩ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

ইব্রাহীম খলিল,

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি :

কুমিল্লার দেবিদ্বার উপজেলার রসুলপুর পূর্ব পাড়া জনদরদী ক্লাবের উদ্যোগে আয়োজিত মিনি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে রসুলপুর পূর্ব পাড়া সাহেব আলী বেপারী বাড়ির উত্তর পার্শ্বে অবস্থিত মাঠে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলাটি দেখতে মাঠজুড়ে ভিড় করেন বিভিন্ন বয়সী ক্রীড়ানুরাগী দর্শকরা।

অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাকির সরকার-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ গোলাম কাদের সরকার, সভাপতি, বাংলাদেশ রেজভীয়া তালিমুল সুন্নাহ্‌ বোর্ড ফাউন্ডেশন, দেবিদ্বার উপজেলা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ কাশেম সরকার। প্রধান মেহমান ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম (সোহাগ চৌধুরী) এবং বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বীমা কর্মকর্তা মোঃ আক্তার হোসেন সরকার ও ব্যাংকার মোঃ সাদেকুর রহমান।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সোহেল রানা (সাদ্দাম), বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ঢাকা। বিশেষ আকর্ষণ ছিলেন মোঃ মোশারফ হোসেন, উপজেলা যুব শক্তি। অনুষ্ঠানের আয়োজন ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ এপলো।

উপদেষ্টা অস্ট্রেলিয়া প্রবাসী শাহীন আলম সরকার মেগা ফাইনাল ম্যাচে উপস্থিত সকল ক্রীড়ানুরাগী দর্শক ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় এলাকার বিশিষ্টজন, জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক, ক্রীড়াপ্রেমী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ গোলাম কাদের সরকার বলেন— “যুব সমাজকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন যুবকদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি জনদরদী ক্লাবকে ধন্যবাদ জানাই এমন সুন্দর ও সুশৃঙ্খল একটি টুর্নামেন্ট আয়োজন করার জন্য। ভবিষ্যতেও এই ধরনের ক্রীড়ামূলক আয়োজন অব্যাহত থাকবে বলে আশা করি।”

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]