শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:১২ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ! Bangladesh: Emerging as a Key Strategic Nexus in the Defence Relations of India, China and the Middle East- Professor M. A. Barnik* বাংলাদেশ : ভারত-চীন-মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা সম্পর্কের গুরুত্বপূর্ণ সংযোগস্থলে পরিণত হচ্ছে* *–অধ্যাপক এম এ বার্ণিক*

১ কোটি লোক নিয়ে রাস্তায় নামলেও বিএনপি আন্দোলনে সফল হবে না, তিন বিদেশি বড় শক্তি আওয়ামী লীগ‌কে ক্ষমতায় রাখ‌তে কাজ ক‌রে যাচ্ছে– জিএম কাদের

সংবাদদাতা / ২১৫ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:১২ অপরাহ্ন

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কা‌দের বলেছেন, আগেই বুঝেছিলাম, বিএন‌পির আন্দোলন সফল হবে না। তিন বিদেশি বড় শক্তি আওয়ামী লীগ‌কে ক্ষমতায় রাখ‌তে কাজ ক‌রে যাচ্ছে। তাই দলের অস্তিত্ব টিকিয়ে রাখ‌তে নির্বাচনে অংশ নিয়েছিলাম। তবে ভোট ভা‌লো হয়নি।

নির্বাচনের প্রায় সাড়ে তিন মাস পর গত ২৭ এপ্রিল ২০২৪ ইং  শনিবার জাপার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বর্ধিত সভায় এসব কথা বলেন বিরোধী দলীয় এ নেতা। গত বছরের ১২ নভেম্বর বর্ধিত সভায় জাপার নেতারা নির্বাচন বর্জনের পক্ষে মতামত দেন। তবে আওয়ামী লীগের কাছ থে‌কে ২৬ আসনে ছাড় পেয়ে নির্বাচনে অংশ নেওয়া জিএম কাদের এর বিরুদ্ধে।

জি এম কাদের নির্বাচ‌নের আগের পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রশ্নের ব্যাখ্যা ক‌রে বলেন, ৭ জানুয়ারি ২৩ নির্বাচনের আগে বিদেশি বন্ধুদের সঙ্গে বৈঠকে করে পরিষ্কার বুঝেছি, তিনটি বিদেশি বড় শক্তি আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে এবং নির্বাচন সফল করতে কাজ করে। শুধু তাই নয়, বেশ কয়েকটি বিদেশি শক্তি আওয়ামী লীগের হয়ে কাজ করে যাচ্ছিল।

নির্বাচন বন্ধ করে কোনো দেশে সরকার পরিবর্তন সম্ভব নয় মন্তব্য করে জাপা চেয়ারম্যান বলেন, জাতীয় পার্টি নিয়মতান্ত্রিক ভাবে রাজনীতি করছে। নির্বাচনের আগে বর্ধিত সভায় নির্বাচনে না যাওয়ার পক্ষে মতামত দেওয়া হয়েছিল। ভোটে না গেলে ভবিষ্যতে জাতীয় পার্টিকে টিকিয়ে রাখা যাবে কী না সন্দেহ ছিলাম,  তাই  ৭ জানুয়ারীর নির্বাচনে গিয়েছি। আপনারা আমার ওপর আস্থা রেখেছেন। ভোটের আগ মুহূর্তে দায়িত্ব দিয়েছিলেন। তখন সুষ্ঠুভাবে পরিবেশ পর্যবেক্ষণ করেছি।
আর বিএনপির আন্দোলন নিয়ে পরিষ্কার ধারণা ছিল  তাদের আন্দোলন  সফল হবে না। আন্দোলন চলাকালে তৃতীয় শক্তি এসে সরকার পরিবর্তন করে এই ইতিহাস বাংলাদেশে নেই ফলে বিএনপির ১ কিংবা ১০ লাখ বা ১ কোটি লোক নিয়ে রাস্তায় নামলেও তারা আন্দোলনে সফল হবে না তা বুঝ‌তে পেরে ছিলাম। এখন বিএনপি ও জামায়াত আন্দোলনে ব্যার্থ হয়ে জাতীয় পার্টিকে দোষ দেওয়ার চেষ্টা করছে।

সরকার জাতীয় পার্টিকে গৃহপালিত দল হিসেবে দেখতে চায় তবে তা কখনও সম্ভবপর নয়, জাতীয় পার্টি কখনোই অনুগত বিরোধী দল ছিল না এবং জাতীয় পার্টি গৃহপালিত বিরোধী দল হতে রাজি না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]