মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

শিরোনাম
35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।) সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকাল( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)” বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি) শোক মাগুরায় জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো: আজমত হোসাইনের নির্বাচনী বিলবোর্ড চুরির তীব্র নিন্দা ও প্রতিবাদ

ক্ষমতার মোহে ভোটারদের বিভ্রান্ত করছে একটি দল: আমিনুল হক

সংবাদদাতা / ১০৮ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

মোঃ হান্নান সরকারঃ

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা, ৩ ফেব্রুয়ারি:

ঢাকা–১৬ আসনে ধানের শীষের প্রার্থী ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক অভিযোগ করেছেন, একটি বিশেষ রাজনৈতিক দল ক্ষমতার মোহে বিভোর হয়ে ভোটারদের মাঝে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়াচ্ছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নির্বাচনী প্রচারণার ১৩তম দিনে রাজধানীর রূপনগর টিনশেড এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব অভিযোগ করেন।
আমিনুল হক বলেন, প্রতিপক্ষ দল ধর্মীয় অপব্যাখ্যার মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। একই সঙ্গে বিকাশের মাধ্যমে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা এবং এনআইডি নম্বর সংগ্রহ করে ভোট জালিয়াতির অপচেষ্টা চালানো হচ্ছে বলেও তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, “একটি দল ঘরে ঘরে গিয়ে বিকাশে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে এবং এনআইডি নম্বর সংগ্রহ করছে। এসব বিষয়ে আমাদের কাছে ভিডিও ক্লিপসহ পর্যাপ্ত তথ্যপ্রমাণ রয়েছে, যা ইতোমধ্যে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়া হয়েছে। খুব শিগগিরই নির্বাচন কমিশন ও রিটার্নিং কর্মকর্তার কাছেও আনুষ্ঠানিকভাবে দাখিল করা হবে।”
ধর্মীয় ইস্যু নিয়ে প্রতিপক্ষের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, “আমরা ধর্মপ্রাণ মুসলমান। আল্লাহ ও রাসুলকে বিশ্বাস করি। কিন্তু তারা ঘরে ঘরে গিয়ে জান্নাতের টিকিট দেওয়ার কথা বলছে। জান্নাতের মালিক একমাত্র আল্লাহ। এ ধরনের মিথ্যাচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
প্রতিপক্ষ নেতার নারীদের নিয়ে সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে আমিনুল হক বলেন, “নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য অত্যন্ত দুঃখজনক ও রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। আমরা নারী–পুরুষের সমঅধিকার নিশ্চিত করতে চাই। নারীর অধিকার প্রতিষ্ঠার এখনই সময়।”
তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা নিয়ে বিতর্ক সৃষ্টির চেষ্টাকে ‘অযৌক্তিক’ বলেও মন্তব্য করেন।
নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, “আমরা দীর্ঘদিন ধরে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন করে আসছি। আমাদের নেতা তারেক রহমান বারবার জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল থাকার কথা বলেছেন। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় তা কঠোরভাবে মোকাবিলা করা হবে।”
তিনি জানান, নিজে ও তার নেতা–কর্মীরা শতভাগ নির্বাচনী আচরণবিধি মেনে প্রচারণা চালাচ্ছেন এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোকেও শালীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রেখে নির্বাচনী কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]