মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

শিরোনাম
35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।) সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকাল( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)” বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি) শোক মাগুরায় জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো: আজমত হোসাইনের নির্বাচনী বিলবোর্ড চুরির তীব্র নিন্দা ও প্রতিবাদ

সংবাদদাতা / ৯৬ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 32;

ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমিনুল হক বলেছেন, নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করতে কোনো ধরনের উস্কানি বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। কেউ অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করলে সাধারণ মানুষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় তা কঠোরভাবে প্রতিহত করা হবে।

বৃহস্পতিবার (প্রচারণার ১৫তম দিন) পল্লবী ‘ধ’ ব্লকের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে কোনো প্রকার উস্কানিতে পা না দেওয়ার কঠোর নির্দেশনা দেন।
আমিনুল হক বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের রায় পাওয়াই তাদের মূল লক্ষ্য। তিনি জানান, এখন পর্যন্ত এলাকায় প্রচারণার পরিবেশ সন্তোষজনক এবং সবাই স্বাধীনভাবে কাজ করতে পারছে।
গণসংযোগকালে তিনি অভিযোগ করেন, জামায়াত ইসলামী জনসমর্থন না থাকায় সাধারণ মানুষকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ভোট নেওয়ার চেষ্টা করছে। এ বিষয়ে ভিডিও ক্লিপসহ প্রয়োজনীয় তথ্যপ্রমাণ ইতোমধ্যে দলীয় কেন্দ্রীয় দপ্তরে পাঠানো হয়েছে এবং শিগগিরই রিটার্নিং কর্মকর্তাকে আনুষ্ঠানিকভাবে অবগত করা হবে।
সকাল থেকেই পল্লবীর বিভিন্ন এলাকায় প্রচারণায় ব্যাপক সাড়া দেখা যায়। অনেক স্থানে স্থানীয় বাসিন্দারা ফুল দিয়ে তাকে স্বাগত জানান। এ সময় এলাকাবাসী তাদের বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরলে তিনি সেগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং নির্বাচিত হলে অগ্রাধিকারভিত্তিতে সমাধানের আশ্বাস দেন।
গণসংযোগ শেষে তিনি তার উন্নয়ন পরিকল্পনা সংবলিত লিফলেট বিতরণ করেন। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: মোঃ জাকির হোসেন
তারিখ: ৫ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]