বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
মোঃ সাইফুল্লাহ,
মাগুরা প্রতিনিধি //
মাগুরায় বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আর্দশের প্রতি অনুপ্রানিত হয়ে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
বৃহস্পতিবার মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমীর, কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য ও মাগুরা-১ আসনে ১১দলীয় জোটের মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুল মতিনের হাত ধরে আনুষ্ঠানিক ভাবে তাঁরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর যোগদান করেন। আব্দুল মতিন নবাগতদেরকে ফুলেল শুভেচ্ছা জানান এবং ফুলের মালা পরিয়ে আন্তরিকভাবে বরণ করে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী ও মাগুরা -১ আসনের জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালক সহকারী অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু, সদর উপজেলা আমীর ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান সহকারী অধ্যাপক ফারুক হুসাইন, সেক্রেটারী হাফেজ মাওলানা আবুল বাসারসহ জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ।
মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ০৬/০২/২০২৬ইং