মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
খুবি প্রতিনিধি,
খুলনা বিশ্ববিদ্যালয়ে জাঁকজমকপূর্ণভাবে সামাজিক উদ্যোক্তা তৈরির বিশ্বখ্যাত প্রতিযোগিতা ‘হাল্ট প্রাইজ’ অন-ক্যাম্পাস পর্ব- হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের মেধাবী শিক্ষার্থীরা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জনে উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর ব্যবসায়িক ধারণা উপস্থাপন করে।
গ্র্যান্ড ফিনালের চূড়ান্ত পর্বে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ডিসিপ্লিনের অধ্যাপক ড. মোঃ নুরুন্নবী, মার্চেন্ট ডেভেলপমেন্ট কমার্শিয়াল ডিভিশনের জেনারেল ম্যানেজার ও সার্কেল হেড অনিন্দ্য কুমার পাল, সিটি ব্যাংক খুলনা শাখার এরিয়া হেড ও ব্রাঞ্চ ম্যানেজার হিমাদ্রি শেখর হোর এবং স্টার্টআপ গ্রাইন্ডের চ্যাপ্টার ডিরেক্টর সুমন সাহা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তিনি বলেন,
“বিশ্ববিদ্যালয় শুধু পাঠ্যবই পড়ার জায়গা না। এখানে বেশি চর্চা হতে হবে সফট স্কিল। একাডেমিক টেক্সটবুকে সফট স্কিল নেই। ফোর আউট অফ ফোর ফলাফল পাওয়াই কৃতিত্ব নয়; কৃতিত্ব তখনই, যখন একজন শিক্ষার্থী নিজেকে উদ্যোক্তা, নেতা কিংবা সমাজসেবক হিসেবে গড়ে তুলতে পারে।”
তিনি আরও বলেন, “লেখাপড়ার মূল উদ্দেশ্য হলো মস্তিষ্ককে পরিণত করা এবং কার্যক্রমের মাধ্যমে সক্ষমতা বাড়ানো। নিজের ভেতরে যদি টেকসই উন্নয়নের জন্য নতুন থিম জেনারেট করতে না পারি, তাহলে লেখাপড়ার কোনো ভ্যালু নেই।”
চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারী দলগুলোর হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন হিসেবে নির্বাচিত হয় ‘স্মার্ট হুইলচেয়ার’ প্রকল্প। এই উদ্ভাবনী প্রকল্পটি পক্ষাঘাতগ্রস্ত ও অঙ্গহানি-গ্রস্ত ব্যক্তিদের জন্য স্বল্পমূল্যের আধুনিক হাই-টেক হুইলচেয়ার তৈরি করার লক্ষ্যে কাজ করছে, যা ব্যবহারকারীকে দৈনন্দিন চলাচলে অন্যের ওপর নির্ভরশীলতা থেকে মুক্ত করবে।
১ম রানার-আপ হয় টিম প্লাজমা, যারা সামুদ্রিক শৈবাল থেকে ক্যারাজিনান ও সোডিয়াম অ্যালজিনেট উৎপাদনের মাধ্যমে পরিবেশবান্ধব বায়ো-ফার্টিলাইজার ও শিল্প-উপযোগী উপাদান তৈরি করছে। দলটি ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন হাব থেকে ৪০ হাজার টাকা তহবিল পেয়েছে এবং আগামী দুই থেকে তিন বছরের মধ্যে পূর্ণাঙ্গ উৎপাদন কার্যক্রম শুরুর লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।
২য় রানার-আপ হয় অ্যাকোয়াজেনিক্স, যারা বাংলাদেশের উপকূলীয় ও গ্রামীণ অঞ্চলের নিরাপদ পানির সংকট মোকাবিলায় জুট-ভিত্তিক ফিল্টার ব্যবহার করে লবণাক্ততা, ভারী ধাতু ও ব্যাকটেরিয়া দূর করার প্রযুক্তি উদ্ভাবন করছে। দলটি স্বল্পমূল্যে আর্সেনিক অপসারণ প্রযুক্তি উন্নয়নেও কাজ করছে।
অনুষ্ঠান শেষে বিজয়ী দলগুলোর হাতে সম্মাননা স্মারক তুলে দেন আমন্ত্রিত অতিথি ও বিচারকরা। বিজয়ী দলগুলো এখন তাদের উদ্ভাবনী আইডিয়া নিয়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে হাল্ট প্রাইজ প্রতিযোগিতার পরবর্তী ধাপে অংশগ্রহণের সুযোগ পাবে।চ্যাম্পিয়ন টিমের সদস্য তার মাহিন বলেন,হাল্ট প্রাইজে চ্যাম্পিয়ন হওয়া আমাদের জন্য শুধু একটি অর্জন নয়, এটি আমাদের স্বপ্নের স্বীকৃতি। ‘স্মার্ট হুইলচেয়ার’ তৈরি করেছি শারীরিক প্রতিবন্ধী মানুষের চলাচলকে আরও স্বাধীন, নিরাপদ ও প্রযুক্তিনির্ভর করতে। আমরা চাই প্রযুক্তি হোক অন্তর্ভুক্তিমূলক এবং মানবিক।
[07/02, 1:02 pm] Rrayhan Asad Domin: খুবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে “মাইন্ড দি হ্যাক”
খুলনা বিশ্ববিদ্যালয়ে(খুবি) ২য় বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে “Mind the Hack” নামক আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস প্রতিযোগিতা। খুবির ক্যারিয়ার ক্লাবের উদ্দ্যোগে অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতা। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ২-৪ জনের দল গঠনের মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ থাকবে।
দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এ প্রতিযোগিতার মুল উদ্দেশ্য হলো খুবির শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাভাবনা, বিশ্লেষণী দক্ষতা এবং কৌশলগত সমস্যা সমাধানের ক্ষমতা বৃদ্ধি করা।
প্রতিযোগিতাটি দুই ধাপে অনুষ্ঠিত হবে। প্রাথমিক রাউন্ডে দলগুলোকে একটি নির্ধারিত কেস এর সমাধান পাওয়ারপয়েন্ট (PPT) আকারে এবং একটি রেকর্ডকৃত ভিডিও প্রেজেন্টেশন আকারে জমা দিতে হবে। উভয়টি জমা দেওয়ার শেষ তারিখ ১২ ফেব্রুয়ারি। প্রাথমিক রাউন্ড থেকে বাছাইকৃত শীর্ষ ১০টি দল চূড়ান্ত রাউন্ডে অংশগ্রহণ করবে। চূড়ান্ত রাউন্ডে অংশগ্রহণকারী দলগুলোকে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিচারকমণ্ডলীর সামনে লাইভ প্রেজেন্টেশন প্রদান করতে হবে। বিচারকমণ্ডলী সমস্যার গভীর উপলব্ধি, উদ্ভাবন ও সৃজনশীলতা এবং প্রস্তাবিত সমাধানের বাস্তবায়নযোগ্যতা, কৌশলগত চিন্তাভাবনা, বিশ্লেষণের মান ও প্রেজেন্টেশন দক্ষতার ভিত্তিতে দলগুলোর চুড়ান্ত মূল্যায়ন করবেন।
এ প্রতিযোগিতায় পুরষ্কার হিসেবে চ্যাম্পিয়ান দল পাবে ১৫ হাজার টাকা। প্রথম রানার-আপ দল পাবে ১০ হাজার টাকা এবং ইমার্জিং টিম অ্যাওয়ার্ড হিসেবে ৫ হাজার টাকা প্রদান করা হবে। চূড়ান্ত রাউন্ডে অংশগ্রহণকারী সকল দলকে সার্টিফিকেট প্রদান করা হবে। আগ্রহী দলগুলোকে আগামী ১০ ফেব্রুয়ারী ২০২৬ এর মধ্যে kuccofficial.com ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।