মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

শিরোনাম
35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।) সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকাল( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)” বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি) শোক মাগুরায় জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো: আজমত হোসাইনের নির্বাচনী বিলবোর্ড চুরির তীব্র নিন্দা ও প্রতিবাদ

ঈদগাঁওয়ে কাল দাঁড়িপাল্লার গণমিছিলে আসছেন ডাকসু জিএস ফরহাদ

সংবাদদাতা / ১১৯ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

ঈদগাঁওয়ে কাল দাঁড়িপাল্লার গণমিছিল সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজারের ঈদগাঁওয়ে নির্বাচনী গণমিছিলে অংশ নিতে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ।

কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও উপজেলা নিয়ে গঠিত কক্সবাজার-৩ আসনে এগারো দলীয় জোট মনোনীত বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী শহিদুল আলম বাহাদুরের দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে এ গণমিছিল অনুষ্ঠিত হবে।

উপজেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের পরিচালক ও সাবেক ছাত্রনেতা লায়েক ইবনে ফাজেল জানান, রোববার (৮ ফেব্রুয়ারি)  দুপুর ২টায় ঈদগাঁও আলমাছিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা প্রাঙ্গণ থেকে গণমিছিলটি শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে ডাকসু জিএস এস এম ফরহাদ অংশ নেবেন।

ডাকসু জিএসের আগমনের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি স্থানীয়ভাবে আলোচনার জন্ম দিয়েছে। উপজেলা পর্যায়ে তরুণ ভোটার ও শিক্ষার্থীদের মধ্যে এ নিয়ে আগ্রহ দেখা যাচ্ছে।

গণমিছিল শেষে পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে আয়োজকেরা জানিয়েছেন।
৭/২/২০২৬ খ্রি.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]