শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে পাম্পে ড্রামে তেল দেওয়ার ভিডিও ধারণ,সাংবাদিককে মারধর করলো পুলিশ! উক্ত পুলিশ ক্লোজ! *ফিল্ড মার্শালের ইটে-ইটে গড়া শান্তির দেয়াল* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাগুরায় সুমন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন! বিস্তারিত জানালেন পুলিশ সুপার মাগুরায় লক্ষাধিক শিশুকে হাম রুবেলার টিকা দেয়া হবে ইরানে ট্রাম্পের নৌ-অবরোধের ব্যর্থতা ও ইসলামাবাদে নতুন কূটনৈতিক অধ্যায়* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাগুরা-১ আসনে বি এন পি’র মনোয়ার হোসেন খান ও ২ আসনে নিতাই রায় চৌধুরী নির্বাচিত

সংবাদদাতা / ৫৬ বার ভিউ
সময়ঃ শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ,

মাগুরা প্রতিনিধি //

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে বি এন পি’র মনোয়ার হোসেন খান ও-২ আসনে বিএনপি’র নিতাই রায় চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ভোটগ্রহণ শেষে গণনা সম্পন্ন করে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা তাদের বিজয়ী ঘোষণা করেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দুই আসনের সকল কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে রাতেই গণনা সম্পন্ন হয়।

মাগুরা-১ আসনে মোট ১৫৮টি কেন্দ্রের ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী মোঃ মনোয়ার হোসেন খান (ধানের শীষ প্রতীক) পেয়েছেন ১ লাখ ৮৩ হাজার ৬৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মতিন (দাঁড়িপাল্লাপ্রতীক) পেয়েছেন ৮৮ হাজার ৩৬ ভোট।

অন্যদিকে মাগুরা-২ আসনে মোট ১৪৫টি কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে বিএনপি প্রার্থী নিতাই রায় চৌধুরী (ধানের শীষ প্রতীক) পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৮৯৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী মোঃ মুশতারশেদ বিল্লাহ (এমবি বাকের) (দাঁড়িপাল্লা প্রতীক) পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ১৮ ভোট।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোট গণনা শেষে বেসরকারিভাবে দুই আসনেই বিএনপি প্রার্থীদের নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

 

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]