মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

শিরোনাম
35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।) সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকাল( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)” বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি) শোক মাগুরায় জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো: আজমত হোসাইনের নির্বাচনী বিলবোর্ড চুরির তীব্র নিন্দা ও প্রতিবাদ

মাগুরায় ভোক্তা অধিকার অধিকার বিশেষ অভিযান!

সংবাদদাতা / ১০৫ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ,

মাগুরা প্রতিনিধি//

মাগুরায় আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে ১৮ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার ২০২৬ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয় কর্তৃক সদর উপজেলার পুরাতন বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হয়।

বেলা সাড়ে১১টা থেকে ২.০০টা পর্যন্ত পরিচালিত অভিযানে মাছ-মাংশ, মুরগি বাজার, সবজি, গুড়ের দোকান, ফলের দোকান, তেল, চাউল, অন্যান্য ভোগ্যপণ্য ও মুদিদোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়।

এসময় মেসার্স স্বপন স্টোর ও মেসার্স কাকলী স্টোর নামক ০২ প্রতিষ্ঠানকে যথাযথভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মুল্যতালিকা প্রদর্শন না করা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্রয় বিক্রয় ভাউচার যথাযথভাবে না রাখা, অস্বাস্থ্যকরভাবে ও নোংরা পরিবেশে বিভিন্ন খাদ্য পণ্য খোলা রেখে বিক্রয় করা এসমস্ত অপরাধে প্রতিষ্ঠানটি ২টির মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৪৩ ধারায় ৫,০০০/- টাকা জরিমানা করা হয়। এসময় সবাইকে ভবিষ্যতে এধরণের আইন অমান্যকারী কার্যকলাপ না করার ব্যাপারে সতর্ক করা হয়।

অভিযানে ০২টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে মোট ৫,০০০/- টাকা জরিমানা করা হয়।

পরবর্তীতে মাছ বাজার, মাংশ বাজার, মুরগির দোকান সবজি, ফলের দোকানসহ অন্যান্য পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়। এসময় সবাইকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, মুল্যতালিকা প্রদর্শন, স্বাস্থ্যসম্মতভাবে খাবার সংরক্ষণ ও ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া এই রমজান মাসে কেউ যেন অযৌক্তিকভাবে কোন পণ্যের মূল্যবৃদ্ধি না করে সে বিষয়ে সতর্ক করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সজল আহম্মেদ।

এ সময় সার্বিক সহযোগিতায় ছিলেন, জেলা কৃষি বিপণন কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম ও মাগুরা জেলা পুলিশের একটি বিশেষ টিম।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে তারা জানান।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ১৮/২/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]