মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ রাজধানীতে বিক্ষোভ

সংবাদদাতা / ১০৫ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি বলেছে, পবিত্র রমজান মাসে সংঘটিত এ হামলা আন্তর্জাতিক রীতিনীতি ও বিশ্বব্যবস্থার প্রতি স্পষ্ট অবজ্ঞা এবং মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তোলার শামিল।


সোমবার (২ মার্চ) বাদ জোহর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এর উত্তর গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে আয়োজিত বিক্ষোভ-পূর্ব সমাবেশে এসব কথা বলা হয়।
“বিশ্বব্যবস্থার প্রতি স্পষ্ট উপেক্ষা”
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, মাহে রমজানে যখন মুসলিম বিশ্ব সিয়াম সাধনায় নিয়োজিত, ঠিক সেই সময় ইরান এ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এর হামলায় বহু মানুষের প্রাণহানি গভীর উদ্বেগের কারণ।
তিনি অভিযোগ করেন, আলোচনা চলমান থাকা অবস্থায় এমন হামলা আন্তর্জাতিক রীতিনীতির পরিপন্থী এবং একটি স্বাধীন রাষ্ট্রের সর্বোচ্চ নেতাকে হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
ইউনুছ আহমাদ আরও বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কে লক্ষ্য করে হামলার ঘটনা আন্তর্জাতিক আইন ও প্রতিষ্ঠিত বিশ্বব্যবস্থার সুস্পষ্ট লঙ্ঘন। তিনি সতর্ক করে বলেন, এই সংঘাত বন্ধ না হলে মধ্যপ্রাচ্যে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি হবে এবং এর প্রভাব বিশ্বজুড়ে পড়বে।
“মহাযুদ্ধের ঝুঁকি তৈরি হচ্ছে”
ঢাকা মহানগর উত্তর সভাপতি হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূমসহ অন্য নেতারা।
বক্তারা দাবি করেন, সামরিক হামলা, রাজনৈতিক নেতাদের লক্ষ্যবস্তু করা এবং বেসামরিক হতাহতের ঘটনা বিশ্বকে নতুন করে বড় সংঘাতের ঝুঁকিতে ফেলছে। তারা আরব বিশ্বের জনগণকে এই পরিস্থিতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
মিছিল ও সমাপ্তি
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাউজ বিল্ডিং চত্বরে গিয়ে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]