মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ

সংবাদদাতা / ২২৭ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

  • ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বুধবার (১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডিবি পুলিশের একটি দল মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। 

ডিবি পুলিশের প্রধান হারুন অর রশীদ সংবাদ সম্মেলন জানান, মিল্টনকে সুর্নিদিষ্ট তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বর্তমানে আমাদের ডিবি হেফাজতে আছে।

১ মে বুধবার  ২০২৪ ইং রাত ৯ টার দিকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে  জানিয়েছেন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ।
তিনি বলেন, ইতোমধ্যে মিল্টন সমাদ্দরের বিরুদ্ধে বহু অভিযোগ উঠে । পুলিশ সবগুলো অভিযোগ গুরুত্ব সহকারে খোজ খবর নিচ্ছে । এর মধ্যে ৯০০ লাশ দাফনের কথা বলা হলেও ৮৩৫ টি লাশ দাফনের কোনো হদিস পাওয়া যায়নি। এছাড়া অপারেশন থিয়েটারের অনুমোদন না থাকা, রোগীদের নির্যাতনের টর্চার সেল সহ গণমাধ্যমে যেসব অভিযোগ এসেছে সব ডিবি তদন্ত করবে।
তিনি বলেন, তার বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে মিরপুর থেকে তাকে আটক করা হয় । মামলার পর তাকে রিমান্ডে এনে সব বিষয়ে জিজ্ঞাসা করা হবে।

এদিকে গত কয়েকদিন ধরে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে বিশ্বাসযোগ্য ১৮টি অভিযোগ  বিভিন্ন পত্রপত্রিক ও গণমাধ্যামে গুলি তথ্য ভিত্তিতে  প্রচারিত হতে থাকে।
যে অভিযোগ গুলো প্রচারিত হয়
১  প্রথমে বলেছেন মৃতদের পেটে কাটাছেঁড়ার দাগ মিথ্যা (কালবেলা)। পরে স্বীকার করেছেন দাগ থাকে (যমুনা, সময় টিভি)। ২। আশ্রমে বৃদ্ধদের চিকিৎসা দেয়া হয় না (এটিএন নিউজ)। কিন্তু চিকিৎসা বাবদ মাসে ৩০/৩৫ লাখ টাকার খরচ হয় (ফেস দ্যা পিপল)। ৩। ৮৩৫টি লাশের হিসাবে সম্পূর্ণ গরমিল (কালবেলা, ফেস দ্য পিপল)। কোনো বিশ্বাসযোগ্য ডকুমেন্ট তিনি এখনো দেখাতে পারেননি (বেশিরভাগ ডকুমেন্ট তার নিজের তৈরি করা)। ৪। নিজে ডেথ সার্টিফিকেট তৈরি করেন। ডাক্তারের সিল সাক্ষর জাল করেন (যমুনা টিভি, এটিন নিউজ, কালবেলা) ।৫।তিনি আশ্রমে কোনো চিকিত্‌সা দেন না (এটিএন নিউজ)। কিন্তু ডাক্তারদের জন্য ৬০ লাখ টাকার বিশালবহুল গাড়ি কিনেছেন। যা এখন অন্যের গ্যারেজে গোপনে রেখে এসেছে (কালবেলার ভিডিও)। ৬। তার কাছে রেখে আসা অন্ধ বৃদ্ধকে কার কাছে হস্তান্তর করেছে এখনো প্রমাণ দেখাতে পারেননি (কালেবেলার ভিডিও)। ৭। আশ্রমের মধ্যে টর্চার সেল বানিয়ে মিল্টন নিজে হাতে পিটিয়েছেন এমন অন্তত ৮/১০ জনের সাক্ষাতকার ইতিমধ্যে বিভিন্ন মিডিয়ায় এসেছে (সময় টিভি, এটিএন নিউজ, যমুনা, কালবেলা)।
৮।  তার কোনো হাসপাতালের অনুমোদন না থাকলেও ভেতরে অপারেশন থিয়েটার রয়েছে। এই অপারেশন থিয়েটার বেআইনি ও অবৈধ। তিনি এখানে কী করেন জানা দরকার (কালবেলা, যমুনা, এটিএন)। ৯.।মসজিদে বিনামূল্যে লাশ গোসল-জানাজা করালেও কাটাছেঁড়া নিয়ে প্রশ্ন করায় তিনি এখন ২/৩ হাজার টাকা করে খরচ করে আশ্রমের মধ্যে ২/৩ জন নিয়ে কাজ সেরে ফেলেন। কারণ কী? (প্রায় সকল মিডিয়া)
১০। বেশিরভাগ সময় তিনি রাতে লাশ দাফন করেন। কারণ কী? (যমুনা টিভি) ১১। তিনি হোমকেয়ার নামের ব্যবসা প্রতিষ্ঠান থেকে আয় করে ৬৬ লাখ  টাকা বৃদ্ধাশ্রমে দান করেছেন বলে সাক্ষাতকার দিয়েছেন। কিন্তু বাস্তবে তার হোমকেয়ারের কোনো সার্ভিস নেই। শুধু লাইসেন্স আছে। তাহলে তিনি কার টাকা কাকে দেন? (কালবেলা)। ১২। খ্রিষ্টান ধর্মের চার্চ দখল করতে তিনি মন্ত্রণালয়ের নামে ভুয়া চিঠি তৈরি করেছিলেন। এটার বিষয়ে কোনো উত্তর দেননি। (যমুনা টিভি, কালবেলা)
১৩। একজন মানবতাবাদী মানুষ কী করে নিজের হাতে লাঠি দিয়ে মানুষকে নির্মমভাবে পেটাতে পারে? (ভিডিও প্রকাশ হয়েছে)। ১৪। মিল্টন সমাদ্দার আটক হয়েছিলেন।সেই ঘটনা শেষ পর্যন্ত কী হয়েছিল জানা দরকার। (ছবি সংযুক্ত)
১৫। তিনি সাঈদী, মামুনুল হকের মতো লোকদের মুক্তির মিথ্যা প্রচারণা চালিয়েছেন। (ফেস দ্য পিপল, কালবেলা)
১৬।চাকরি দেয়ার কথা বলে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ। টাকা নিয়ে আত্মসাত করা। (নিউজ লিংক কমেন্টে) ১৭। তিনি সবসময় ২টি আশ্রমের কথা বললেও অন্য একটি আশ্রমের তথ্য গোপন রেখেছেন। (এটিএন নিউজ লিংক কমেন্টে)। ১৮। শিশু পাচার/বিঅক্রি (ইত্তেফাক ভিডিও কমেন্টে)
-দেশের জনগণ এসব বিষয়ে নিরপেক্ষ সুষ্ঠু তদন্ত দাবি জানায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]