শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

শিরোনাম
আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ – মাগুরায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে নূরুল ইসলাম সাদ্দাম Macca Defence Pact: A Severe Setback to India’s Strategic Calculations* *— Professor MA Barnik *মক্কা প্রতিরক্ষা চুক্তি : ভারতের স্ট্র্যাটেজিক হিসাব-নিকাশে বড় ধরনের ধাক্কা— অধ্যাপক এম এ বার্ণিক মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন

মাগুরায় নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত

সংবাদদাতা / ১৩০ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ ,

মাগুরা, প্রতিনিধি //

মাগুরায় ২৮ মার্চ শনিবার দুপুরে মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ের হল রুমে নবাগত পুলিশ সুপার মোঃ মোল্লা আজাদ হোসেনের সাথে মাগুরা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সিনিয়র সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ কলিন্স, দপ্তর সম্পাদক শেখ ইলিয়াস মিঠুন, ক্রীড়া সম্পাদক শাহিন আলম তুহিন, কার্যনির্বাহী সদস্য শরীফ তেহেরান টুটুল, সাংবাদিক ,আলিমুজ্জামান উজ্জল, শিউলি আফরোজ সাথী ও মতিন রহমানসহ অন্যরা। সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক,ইভটিজিং, গ্রাম্য সামাজিক আধিপত্য বিস্তারসহ বিভিন্ন সমস্যা নিয়ে সাংবাদিকরা নানা সুপারিশ তুলে ধরেন। নবাগত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন,আমি মাগুরাতে নতুন এসেছি। মাগুরার সামগ্রিক উন্নয়নের কাজ করতে চাই। আপনারা আমাকে সহযোগিতা করুন আমি যেন মাগুরা কে একটি নিরাপদ জনপথ হিসেবে গড়ে তুলতে পারি। একটি মানবিক মাগুরা গড়তে আপনারা আমাকে সার্বিক সহযোগিতা করুন। সকলের সহযোগিতা পেলে মাগুরার সার্বিক উন্নয়ন করে যাবো ইনশাআল্লাহ ।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ২৮/৩/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]