বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

শিরোনাম
বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল একুশে টিভি’র ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুশীল ফোরামের শুভেচ্ছা In Reverence and Remembrance ‘Abdul Hye—Professor M A Barnik সুপ্রিয় আবদুল হাইকে হারালাম—অধ্যাপক এম এ বার্ণিক নোয়াখালী-১ আসনে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের বিজয়ে সুশীল ফোরামের শুভেচ্ছা ও অভিনন্দন রাজউক কর্মকর্তা গ্রেফতার: নারী সাংবাদিক হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগে মামলা মাগুরায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের স্টেক হোল্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মাগুরায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের স্টেক হোল্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মাগুরায় জামায়াতের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত Without Classrooms, Education Remains Incomplete* *—-Professor M A Barnik

মাগুরার শ্রীপুরে বৃদ্ধার রহস্যজনক মৃত্যু! পরিবারের দাবি হত্যা

সংবাদদাতা / ৭৮ বার ভিউ
সময়ঃ বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ,

মাগুরা প্রতিনিধি //

মাগুরার শ্রীপুরে জেসমিন বেগম (৬৫) নামে এক বৃদ্ধার রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার গয়েশপুর ইউনিয়নের চন্ডিখালী গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে শনিবার দুপুরে ২৫০ শয্যা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেন। তিনি ওই গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত রওশন মোল্যার স্ত্রী।

নিহতের পরিবারের দাবি, প্রায় ৪ বছর আগে স্বামীর মৃত্যু হয় এবং শুধুমাত্র দু’টি সন্তান দুই মেয়ের বিয়ে হওয়ায় তিনি বাড়িতে একাই থাকতেন। শুক্রবার রাতে ও তিনি একাই ছিলেন। সকালে তাকে ঘুম থেকে উঠতে না দেখে প্রতিবেশীরা অনেক ডাকাডাকির পর শোবার ঘরে খাটের উপর তাকে মৃত অবস্থায় দেখতে পান। তার গলায় ক্ষত চিহ্ন দেখে কেউ তাকে হত্যা করেছে বলে পরিবারের সন্দেহ হয়। তার গলায় একটি স্বর্ণের চেইন ছিল তা ও পাওয়া যায়নি। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

এ ব্যাপারে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন মিয়া জানান, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ২৮/৩/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]