মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুশীল ফোরামের শুভেচ্ছা

সংবাদদাতা / ৩৪৫ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুশীল ফোরামের শুভেচ্ছা
রাজধানীর বাংলামোটরে অবস্থিত জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বাংলাভিশন-এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুশীল ফোরামের পক্ষ থেকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সুশীল ফোরামের সভাপতি মোঃ জাহিদ (বিশিষ্ট লেখক, কলামিস্ট ও গবেষক), সাধারণ সম্পাদক ডাঃ আল হাসান মোবারক, সিনিয়র সহ-সভাপতি মোঃ শহিদুল্লাহ, সহ-সভাপতি মোঃ ফজলুর করিম শামীম, মাসুমা খাতুন মুক্তি, জবা ইসলাম, মোঃ নূরনবী রিপন, মোঃ হানিফুর রহমান, আবুল হাসানাত মোঃ আমিন, মোঃ আবু আক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
“দৃষ্টি জুড়ে দেশ” স্লোগানকে ধারণ করে পথচলা বাংলাভিশন ২০০৬ সালের ৩১ মার্চ যাত্রা শুরু করে। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে চ্যানেলটি বস্তুনিষ্ঠ সংবাদ ও সুস্থ বিনোদন পরিবেশনের মাধ্যমে দর্শকদের আস্থা অর্জন করেছে। ৩১ মার্চ ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে চ্যানেলটি ২১ বছরে পদার্পণ করেছে।
প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন:
এই উপলক্ষে রাজধানীর বাংলামোটরে অবস্থিত প্রধান কার্যালয়ে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুভেচ্ছা বিনিময়, কেক কাটা এবং নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী, সংস্কৃতি অঙ্গনের তারকা এবং চ্যানেলটির কলাকুশলীরা এতে অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]